মহাকাশ থেকে দীপাবলির শুভেচ্ছা জানালেন সুনীতা উইলিয়ামস

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ বর্তমানে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস মহাকাশেই আটকে রইলেন। তাঁর সঙ্গী আর এক আমেরিকান বুচ উইলমোর।  এই আবহে মহাকাশ থেকে একটি ভিডিও মাধ্যমে দীপাবলির শুভেচ্ছা বার্তা জানালেন সুনীতা উইলিয়ামস। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনের সময় স্ট্রিমিংয়ের মাধ্যমে দীপাবলির শুভেচ্ছা জানান এই ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী।

তিনি বলেন, ‘হোয়াইট হাউসে আজ  আলোর উৎসব উদযাপন হচ্ছে। সকলকে জানাই দীপাবলির অনেক শুভেচ্ছা। হোয়াইট হাউসে দীপাবলি উদযাপন করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ধন্যবাদ জানাই। আপনারা দক্ষিণ এশীয় আমেরিকান সম্প্রদায়কে অনেক সমৃদ্ধ করেছেন। ‘ এরপর সুনীতা তাঁর ছোটবেলায় কীভাবে ভারতে বাবার সঙ্গে দীপাবলি উৎযাপন করতেন সেই কথা জানান ভিডিও মাধ্যমে। বলা বাহুল্য, আগামী ৫ ই নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। আর ঠিক আগেই দীপাবলির উপলক্ষে  আলোর সজ্জায় সেজে উঠেছে হোয়াইট হাউস।

উল্লেখ্য, গত ৫ জুন এই বোয়িং স্টারলাইনার ক্যাপসুলে চড়েই মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং বুচ। তাঁদের গন্তব্য ছিল আন্তর্জাতিক স্পেস স্টেশন।  মাত্র ৮ দিনের মধ্যে কাজ সেরে আবার তাঁদের পৃথিবীতে ফেরার কথা ছিল। আচমকাই সুনীতাদের বাহনে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। আর তাতেই আট দিনের সফর আট মাসেরও বেশি দীর্ঘায়িত হয়েছে। বর্তমানে ২০২৫ সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সুনীতাদের থাকতে হবে মহাকাশে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

দুর্গাপুরে কালীপুজোর মেলায় বসবে না নাগরদোলা, বড় নির্দেশ পুলিশ প্রশাসনের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বিকট শব্দে অতিষ্ঠ, রেগে মহিলা আইনজীবীর গাড়ি আগুনে জ্বালিয়ে দিলেন পড়শি যুবক

দুবাই নাকি তুরষ্ক? কোথায় আছেন ‘পাথর সম্রাট টুলু মণ্ডল? সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

বড়সড় ভাঙন, সুর বদলে মমতার প্রশংসা ঋত শিবিরে থাকা একাধিক বিধায়কের

‘এক্সপ্রেসওয়েতে ঘন্টায় ১২০ কিমি গতি পর্যন্ত চলাচলকারী গাড়িকে জরিমানা নয়’, নির্দেশ গড়কড়ির

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির

দরজা খুলতেই ভয়াবহ দৃশ্য! একই ফ্ল্যাটে তিন ভাই-বোনকে যেভাবে দেখল পুলিশ…