পেজার বিস্ফোরণের পর লেবাননের উপর তীক্ষ্ণ নজর তাইওয়ানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সদ্যই লেবাননে নজিরবিহীন পেজার বিস্ফোরণ ঘটেছে। মৃত্যুর পাশাপাশি আহত হয়েছে হাজার হাজার মানুষ। এই ঘটনার পর লেবাননে তীক্ষ্ণ নজর রাখছে তাইওয়ানের জাতীয় নিরাপত্তা বাহিনী। লেবাননকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে দেশটি।

বুধবার (১৮ সেপ্টেম্বর) এই নিয়ে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন জানিয়েছেন, তাইওয়ান সরকার খুব কাছ থেকে ঘটনাটি পর্যবেক্ষণ করছে। বিশেষ করে, পেজার বিস্ফোরণের খবর পাওয়ার পর তাইওয়ানের জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো ঘটনার ওপর খুব ভালোভাবে নজর রাখছে। যদিও তিনি এই নিয়ে বিস্তারিত আর কিছু জানান নি।

পেজার বিস্ফোরণের পর লেবাননের নিরাপত্তা গোষ্ঠি জানিয়েছিল, পেজারগুলো (যোগাযোগের যন্ত্র) তাইওয়ানভিত্তিক গোল্ড অ্যাপোলো কোম্পানির। এই কোম্পানি থেকে পাঁচ হাজার পেজার কিনতে নির্দেশ দিয়েছিল হিজবুল্লাহ। অন্যদিকে গোল্ড অ্যাপোলো কোম্পানির প্রতিষ্ঠাতা হসু চিং-কুয়াং জানিয়েছিল, বিস্ফোরণ ঘটানোর কাজে ব্যবহৃত পেজারগুলো তাঁর কোম্পানি তৈরি করেনি। এগুলো তৈরি করেছে ইউরোপীয় একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে তাইপেভিত্তিক গোল্ড অ্যাপোলোর ব্র্যান্ড ব্যবহারের অনুমতি দেওয়া ছিল। তবে এই অভিযোগ আসার পর খুব সতর্ক রয়েছে তাইওয়ান।

অন্যদিকে হিজবুল্লাহ পেজার বিস্ফোরণের জন্য ইজরায়েলকে দায়ী করেছে। ইজরায়েলের বিরুদ্ধে তারা প্রতিশোধ নেবে বলে হুঁশিয়ারিও দিয়েছে। যদিও বিস্ফোরণের ঘটনা অস্বীকার করেছে ইজরায়েল।

উল্লেখ্য, ১ বছর গাজায় চলা ইজরায়েলের আগ্রাসনকে কেন্দ্র করে ইজরায়েল–লেবানন সীমান্তে কয়েক মাস ধরে হিজবুল্লাহর সঙ্গে ইজরায়েলি বাহিনীর লড়াই ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে। তবএ পেজার বিস্ফোরণের পর আতঙ্কে রয়েছে  লেবাননবাসী।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী