আফগানিস্তানে নিষিদ্ধ আফিম চাষ, জারি ডিক্রি

নিষেধাজ্ঞা অমান্য করলে শরিয়ত আইনে পদক্ষেপ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তালিবানে আফগানিস্তান সরকার নিষিদ্ধ করে দিল আফিম চাষ। জারি করা হয়েছে ডিক্রি। তাদের সর্বোচ্চ নেতা হেইবাতুল্লাহ আখুনজাদা জানিয়েছেন,‘আফগানিস্তানে আফিম চাষ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ আফিম চাষ করলে উৎপাদিত আফিম নষ্ট করে দেওয়া হবে। সংশ্লিষ্টের বিরুদ্ধে শরিয়ত আইনে পদক্ষেপ করা হবে।’ আফিম চাষ নিষিদ্ধ করার পাশাপাশি অন্যান্য ধরণের মাদক পণ্যের উৎপাদন নিষিদ্ধ করা হয়েছে।

এর আগেও তালিবানরা আফগানিস্তানের মসনদ দখল করেছিল। সে দফাতেও তারা জানিয়ে দেয়, দেশে কোনওভাবেই আফিম বা অন্য কোনও ধরনের মাদকজাত পণ্য উৎপাদন করতে পারবে না। সরকারি নির্দেশিকা অমান্য করলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, আফিম চাষ নিষিদ্ধ করা নিয়ে তালিবানের অন্দরেই প্রবল মতবিরোধ তৈরি হয়। এর কারণ হিসেবে উঠে আসছে, মূলত আফিম চাষের ওপর নির্ভর করেই আফগানিস্তানবাসী জীবিকা নির্বাহ করে। বাতাসে খবর ভাসছিল, তালিবান যে কোনও সময়ে আফিম চাষের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। তাই, আচমকাই আফিমের দাম বাডতে শুরু করে।

হেলমন্দ প্রদেশের এক কৃষক জানিয়েছেন, ‘তালিবান এই পদক্ষেপ করতে পারে, তার অনুমান পাওয়া গিয়েছিল। তাই,আচমকাই আফিমের দাম অস্বাভাবিক হারে বেড়ে যায়। কিন্তু সরকার এই সিদ্ধান্ত ঘোষণা করায় স্বাভাবিকভাবেই পরিবারকে সমস্যায় পড়তে হবে। আফগানিস্তানে অন্য কোনও ফসলের ভালো ফলন হয় না। নতুন করে আবার ভাবতে হবে।’

আরও পড়ুন ভাগ্য ফেরাতে আফগানিস্তান থেকে ইউক্রেনে, এবার ইউক্রেন থেকেও পলায়ন

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের