প্রকাশ্যে এলেন শীর্ষ তালিবান নেতা আখুন্দাজা

কান্দাহারে সমর্থকদের উদ্দেশ্যে তিনি ভাষণ দেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে পর্দার বাইরে এলেন শীর্ষ তলিবান নেতা হেইবাতুল্লাহ আখুন্দাজা। কাবুল দখলের পর এই প্রথম। রবিবার কান্দাহারে সমর্থকদের উদ্দেশ্যে তিনি ভাষণ দেন।  সমাবেশ ঘিরে সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ছিলেন আখুন্দাজা। সমাবেশস্থলের কাছে সাংবাদিক বা চিত্র সাংবাদিকের প্রবেশ ছিল নিষিদ্ধ। তালিবানদের তরফ থেকে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কান্দাহারের জনসভায় দেওয়া আখুন্দাজার ভাষণের একটি ভিডিয়ো আপলোড করা হয়েছে। ভিডিয়ো মাত্র ১০ মিনিটের। ভিডিয়োতে শীর্ষস্থানীয় এই তালিবান নেতার বক্তব্য ছিল সম্পূর্ণ অরাজনৈতিক। পরম করুণাময় আল্লাহর কাছে আশীর্বাদ-প্রার্থনার পাশাপাশি বিশ্বের নানা প্রান্তে সংঘর্ষে হত ‘সৈনিকদের’ বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

একাধিক আন্তর্জাতিক সংবামাধ্যমের খবর অনুযায়ী, শীর্ষস্থানীয় এই তালিবান নেতা শনিবার একটি মাদ্রাসায় গিয়েছিলেন। সেখানও তিনি সমর্থক এবং যোদ্ধাদের উদ্দেশে ভাষণ দেন।আখুন্দাজা অধিকাংশ সময় নিজেকে গৃহবন্দি রাখেন। বিচরণ শুধু ভিডিয়োবার্তা বা অডিয়ো বার্তায়। সংগঠনের তরফ থেকে তাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাঁর সেই ভিডিয়ো বা অডিয়ো বার্তা আপলোড করা হয়।

উল্লেখ করা যেতে পারে, মার্কিন ড্রোন হামলায় সংগঠনের শীর্ষনেতা মোল্লাহ আখতার মানসুরের মৃত্যুর পর দলের  শীর্ষনেতার দায়িত্বভার গ্রহণ করেন আখুন্দাজা। আখতারের মৃত্যু-পরবর্তীতে তালিবান জঙ্গি সংগঠনে ক্ষমতা দখল নিয়ে শুরু হয়ে দড়ি টানাটানি। সংগঠনকে ধরা রাখার গুরুদায়িত্ব বর্তায় আখুন্দাজার ওপর।

কাবুল দখলের পর আন্তর্জাতিকমহলে তাঁকে নিয়ে শুরু হয় গুঞ্জন।  কোথায় গেলেন আখুন্দাজা। রবিবার মিটল তাঁকে ঘিরে তৈরি হওয়া যাবতীয় কৌতুহলের।

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ