উত্তাপ বাড়ছে ভারত-মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্কে, কিন্তু কেন

Share:

নিজস্ব প্রতিনিধি : ভারত-মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তাপ বাড়ছে। রবিবার মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মইজু ভারতকে সেনা আধিকারিকদের প্রত্যাহারের কথা জানিয়েছে। আগামী ১৫ মার্চের মধ্যে সেনা আধিকারিকদের সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।

মালদ্বীপ সরকারের তরফ থেকে পাওয়া তথ্যে জানা গিয়েছে, মালদ্বীপে ৮৮ জন ভারতের সেনা আধিকারিক কাজ করেন। প্রেসিডেন্ট অফিসের তরফ থেকে পাবলিক পলিসি সেক্রেটারি আবদুল্লা নাজিম ইব্রাহিম জানান, প্রেসিডেন্ট মইজু ভারতকে সেনা আধিকারিক প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। আগামী ১৫ মার্চের মধ্যে সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। প্রেসিডেন্ট অফিসের পাবলিক পলিসি সেক্রেটারি জানান, ভারতের সেনা আধিকারিকদের মানদ্বীপে থাকতে দেওয়া হবে না। এটাই প্রেসিডেন্ট মহম্মদ মইজুর নীতি।

মালদ্বীপ সরকারের এই হুশিয়ারির পরেই নড়েচড়ে বসেছে ভারত। দুই পক্ষের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে নিষ্পত্তির জন্য একটি উচ্চ পর্যায়ের কোর গ্রুপ গঠন করা হয়েছে। সেই কোর গ্রুপের মধ্যে দুই দেশের প্রতিনিধিই রয়েছে। এদিন সকালে বিদেশ মন্ত্রকের হেড কোয়ার্টারে এই কোর গ্রুপের মিটিং হয়। মালদ্বীপ সরকারের তরফে এই মিটিংয়ের বিষয়ে জানানো হলেও ভারতের তরফে অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে কটুক্তি করার পর থেকেই ভারতের সঙ্গে মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে এসে ঠেকে। তিন জন মালদ্বীপের মন্ত্রী সাসপেন্ড করা হয়। কিন্তু তা সত্বেও দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক হয়নি।

 

চাকরিতে প্রমোশন নাকি আচমকা অর্থপ্রাপ্তি? রবিবারে কপাল খুলছে কোন রাশির জাতকদের

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর