আমেরিকায় ১৮ জনকে গুলি করে খুন করা আততায়ীর দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যে ১৮ জনকে গুলি করে হত্যা করেন এক ব্যক্তি। অভিযুক্ত ব্যক্তি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সংরক্ষিত এক সেনা। মার্কিন ইতিহাসে এই গণহত্যা ভয়াবহ হত্যাগুলির মধ্যে একটি। অপরাধীকে খুঁজতে মার্কিন বাহিনী দুইদিন ধরে অভিযান চালায়। অবশেষে অভিযুক্ত ব্যক্তির মৃতদেহ পাওয়া গিয়েছে। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মার্কিন পুলিশ।

অভিযুক্ত রবার্ট কার্ড নিজের গুলিতেই আত্মঘাতী হয়েছেন বলে ধারণা মার্কিন কর্তৃপক্ষের। মার্কিন স্থানীয় সময় সন্ধ্যা ৭.৪৫ নাগাদ মেইনে অভিযুক্তের মৃতদেহ পাওয়া গিয়েছে।

বুধবার সন্ধ্যায় মেইনের উত্তর-পূর্বাঞ্চলে একটি রেস্তরাঁয় এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে কার্ড।  ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়। আহত হয় ১৩ জন। কখন নিজেকে অভিযুক্ত গুলি করেছেন তা জানায়নি মার্কিন কর্তৃপক্ষ।

ছোট শহর লিউইসটনে একটি বোলিং খেলার স্থানে গুলি চালায় অপরাধী। এক নারী এবং ছয় জন পুরুষ নিহত হয়।এরপরেই রেস্তরাঁয় গুলি চালানো হয়। লুইস্টনের দক্ষিণ-পূর্বে লিসবন জলপ্রপাতের কাছে এক জঙ্গলে কার্ডের মৃতদেহ পাওয়া যায়। চাকরি হারানোর আগে এখানেই তাঁর কর্মস্থল ছিল। তাঁর মানসিক কিছু সমস্যার জন্য তাঁকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল।

উল্লেখ্য, ২০১৭ সালের আগেও এমন ঘটনা ঘটেছে। লাস ভেগাসে একটি সঙ্গীত অনুষ্ঠানে গুলি চালিয়ে ৬০ জনকে হত্যা করে এক বন্দুকধারী৷

‘কবরে চাদর সঙ্গে রাখি’, মৃত্যুর জন্যে প্রস্তুত লাকি আলি, কনসার্টে কান্নায় ভেঙে পড়লেন গায়ক

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

সন্ধ্যায় নতুন কিছু ট্রাই করতে চান? বানিয়ে ফেলুন চিকেন-চাউমিনের অমলেট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা করলেন মোদি…

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা, নিহত ১২, আহত একাধিক

অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা

আরজি-কর ঘটনার তদন্তে নয়া মোড়, বাজেয়াপ্ত নার্সের ফোন, কল রেকর্ড-তথ্য খতিয়ে দেখবে CBI

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

রক্ষাকবচ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে তড়িঘড়ি হাইকোর্টে ছুটলেন সুমিত

রোনাল্ডোর বিয়ে শুনে গির্জায় ভিড় সাধারণ মানুষের, কাদের বিয়ে হল জানেন?

‘কোথাও গেলে পুলিশকে জানাবেন,’ মমতাকে পরামর্শ শুভেন্দুর