রানির শেষকৃত্যে চিনা প্রতিনিধিদলের থাকার অনুমতি মিলল না

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে থাকছে না চিনের কোনও সরকারি প্রতিনিধিদল। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি এ খবর জানিয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক : রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে থাকছে না চিনের কোনও সরকারি প্রতিনিধিদল। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি এ খবর জানিয়ে বলেছে, পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ কমন্স’-এর স্পিকার লিন্ডসে হোয়লে সোমবার পার্লামেন্টের ওয়েস্টমিনস্টার হলে রানির শেষকৃত্য অনুষ্ঠানে চিনা প্রতিনিধিদলের যোগদানের আবেদন খারিজ করেছেন। উল্লেখ্য, রানির শেষকৃত্যে বিশ্বের সব রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হলেও সেই তালিকায় নেই রাশিয়া ও বেলারুশ।

তবে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, চিনা প্রতিনিধিদলকে ছাড়পত্র না দিলেও সোমবারের শেষকৃত্যে হাজির থাকতে পারেন কেবলমাত্র চিনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কুইশান। লন্ডন-বেজিং কূটনৈতিক টানাপড়েনের জেরেই ব্রিটিশ সরকারের এই পদক্ষেপ বলে জানানো হয়েছে প্রকাশিত সংবাদে। অধিকৃত শিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের উপর চিনা ফৌজের অত্যাচার নিয়ে আন্তর্জাতিক মঞ্চে সরব হওয়ায় সম্প্রতি ন’জন ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে পদক্ষেপ করে চিন। নিষেধাজ্ঞা জারির পাশাপাশি কয়েক জনের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। তাঁদের মধ্যে সাত জন ব্রিটেনের পার্লামেন্টের সদস্য। সে কারণেই চিনা প্রতিনিধিদলকে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রানির শেষকৃত্যে প্রবেশাধিকার দেওয়া হয়নি বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের উপর ওই আচরণের কারণে লন্ডনের চিনা রাষ্ট্রদূতের পার্লামেন্ট ভবনে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন নিম্নকক্ষ ‘হাউস অফ কমন্স’ এবং উচ্চকক্ষ ‘হাউস অফ লর্ডস’-এর স্পিকার।

প্রসঙ্গত, রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষবিদায় জানাতে সোমবার লন্ডনে হাজির থাকবেন প্রায় ১০০ জন রাজা-রানি ও রাষ্ট্রনেতা। থাকবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। পশ্চিম লন্ডনের এক অজ্ঞাত স্থান থেকে তাঁদের সকলকে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে আনার জন্য থাকছে বিশেষ বাসের ব্যবস্থা। কেবলমাত্র নিরাপত্তাজনিত কারণে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ, ইজরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এবং জাপানের সম্রাট নারুহিতোর জন্য আলাদা গাড়ির ব্যবস্থা থাকবে বলে সরকারি সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে বলা হয়েছে।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের