গাজায় হত্যালীলাকে সমর্থন, ‘নিউইয়র্ক টাইমস’ কার্যালয়ের বাইরে বিক্ষোভ

Share:

আর্ন্তজাতিক ডেস্ক: গত অক্টোবর মাসে গাজা থেকে ইজরায়েলের উপর হওয়া হামাস গোষ্ঠীর রকেট হামলায় নিহত প্রায় কয়েক হাজার মানুষ। হামাস গোষ্ঠী পণবন্দি করে ২০০ জনের বেশি ইজরায়েলিকে। তারপর থেকেই গাজাকে হামাস মুক্ত করতে হামলা চালাচ্ছে ইজরায়েল। বোমা বর্ষণের তীব্রতায় ইতিমধ্য়েই ভয়াবহ পরিস্থিতি প্য়ালেস্তাইনের গাজার। বন্ধ খাবারের সরবরাহ। অভুক্ত হাজার হাজার শিশু। সাথে বেড়ে চলেছে মৃত্য়ু মিছিল। নিহত বেশ কয়েকজন চিকিৎসক এবং চিকিৎসা কর্মী। গাজায় মৃত্যু সংখ্য়া ছাপিয়ে গিয়েছে রাশিয়া-ইউক্রেণের যুদ্ধের হতাহতের সংখ্য়া।

ইতিমধ্যেই আলজাজিরা জানিয়েছে, গাজায় সংঘাতের খবর প্রচারের ক্ষেত্রে নিউইয়র্ক টাইমস ইজরায়েলের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ। এর প্রতিবাদে বৃহস্পতিবার নিউইয়র্কের ম্যানহাটনে সংবাদমাধ্যমটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ‘রাইটার্স ব্লক’ নামের একটি সংগঠন। তাদের শত শত কর্মী বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমসের কার্যালয়ের সামনে জড়ো হয়ে ঘণ্টাখানেক বিক্ষোভ করেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিয়োতে দেখা গিয়েছে, বিক্ষোভকারীরা নিজেদের বানানো পত্রিকার একটি কপি হাতে বিক্ষোভ করছেন, যার নামের স্থানে লেখা ছিল ‘দ্য নিউইয়র্ক ক্রাইমস’। কপিটিতে গাজায় নিহত হাজারো মানুষের নাম লেখা ছিল। সংঘর্ষ শুরুর দিন থেকেই গাজায় বন্ধ বিদ্যুৎ, জল ও জ্বালানি সরবরাহ। এমনকি সন্তানদের খাবার জোগাতেও অপারক বাবা-মা। এর মধ্য়েই এখনও পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট তিনটি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইজরায়েল সেনা। জাবালিয়া ও আল-মাগাজি শরণার্থী শিবিরের হামলায় অর্ধ শতাধিক প্য়ালেস্তাইন নাগরিক নিহত হয়েছেন।

এমতাবস্থাতেও যুদ্ধ বিরতি চাইছে না ইজরায়েল। গাজাকে হামাস মুক্ত করতে প্রয়োজনে আরও জোরদার হামলা করতে প্রস্তুত ইজরায়েল। উল্লেখ্য, গত অক্টোবর মাসে হামাস গোষ্ঠী গাজা থেকে ইজরায়েলের উদ্দেশ্যে রকেট হামলা চালায়। ঘটনায় ১ হাজার ৪০০ অসামরিক ব্যক্তির মৃত্যু হয়। শিশু, মহিলা ও বৃদ্ধসহ ২০০ জনের বেশি ইজরায়েলিকে পণবন্দি করে হামাস। তারপরেই গাজাকে হামাস মুক্ত করতে পাল্টা হামলা চালিয়েছে ইজরায়েল। তবে আশঙ্কা রয়েছে, এখনই সংঘর্ষ না থামলে, এর প্রভাব মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলিতে ছড়িয়ে পড়তে পারে বলে মনে করা হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর