আগামীকাল ভুটানে পার্লামেন্ট নির্বাচন, নজর রাখছে ভারত-চিন

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামীকাল পার্লামেন্ট নির্বাচন আয়োজিত হতে চলেছে ভুটানে। ভুটানে এই নির্বাচনকে ঘিরে নজর রাখছে ভারত ও চিন। সীমান্তে নিজেদের অবস্থানগত কৌশল বাড়াতে ভুটানকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে নয়াদিল্লি ও বেইজিং।

এনিয়ে চতুর্থবার পার্লামেন্ট নির্বাচন হতে চলেছে ভুটানে। যে সব দল ভুটানের পার্লামেন্ট নির্বাচনে অংশ নিতে চলেছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ভুটান টেনড্রেল পার্টি, পিউপিলস ডেমোক্র্যাটিক পার্টি, ড্রুক থুয়েনড্রেল টোসোগপা। ইতিমধ্যে ভুটানে প্রাথমিক রাউন্ডের ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামীকাল শেষ রাউন্ডের ভোট প্রক্রিয়া শুরু হয়েছে। আগামীকাল শেষ রাউন্ডের ভোট প্রক্রিয়া শুরু হবে সকাল ৮টায়। ভোট শেষ হবে বিকেল চারটে। আগামী শুক্রবার ভোটের ফল প্রকাশ হবে। প্রায় আট লক্ষেরও বেশি ভোটার এই ভোট প্রক্রিয়ায় অংশ নেবেন।

ভুটানের এই পার্লামেন্ট নির্বাচন নিয়ে নজর রাখছে ভারত ও চিন, দুই দেশই। ২০১৭ সালে ভারত ও চিনের মধ্যে ৭২ দিনের সাময়িক অচলাবস্থা তৈরি হয়েছিল। তার কারণ ছিল, ভারত-ভুটান সীমান্তবর্তী ডোকালাম মালভূমি। ডোকালামের বাটাং লা এলাকায় ভারত, ভুটান ও চিন তিন দেশেরই সীমান্ত রয়েছে। এই এলাকার উত্তর দিকে রয়েছে চিনের চুম্বি উপত্যকা, পশ্চিম প্রান্তে ভারতের সিকিম, দক্ষিণ ও পূর্বে ভুটানের অবস্থান। তাই সীমান্তে নিজেদের অবস্থানগত কৌশল বাড়াতে ভারত ও চিন দুই দেশই তৎপর।

বিশ্বব্যাঙ্কের দেওয়া একটি তথ্যের ভিত্তিতে জানা যায়, ভারতের সঙ্গে ভুটানের একটি অবস্থানগত ও কৌশলগত সম্পর্ক রয়েছে। বাণিজ্যিক অংশীদারিত্ব, আর্থিক সাহায্যকারী ও অতিরিক্ত জলবিদ্যুৎ কেনার ক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ভুটানের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারতের অবদান অনস্বীকার্য। এই পরিস্থিতিতে নয়াদিল্লি কখনই চাইবে না, চিন ভুটানে তার প্রভাব বাড়াক। এদিকে চিনের সঙ্গে ভুটানের অবশ্য কোনও কুটনৈতিক সম্পর্ক নেই। তবে সম্প্রতি স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা গিয়েছে, ভুটানের উত্তরাঞ্চলে চিনের পৃষ্টপোষকতায় নির্মাণকাজ চলছে। এই খবর ভারতের নজরেও এসেছে। ফলে চিনের এই আগ্রাসী মনোভাব নিয়ে যথেষ্ট উদ্বি্গ্ন নয়াদিল্লি।

 

 

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর