হাসিনা উচ্ছেদ আন্দোলনে জড়িত ‘জুলাই কন্যা’দের সাহসিকতার পুরস্কার দিচ্ছে ট্রাম্প সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনাকে বাংলাদেশের কুর্সি থেকে উ‍ৎখাতে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ ভূমিকা ছিল, ফের একবার তা প্রকাশ পেল। গত বছরের জুলাই-অগস্টে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর কুর্সি থেকে হঠাতে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নির্দেশে রাস্তায় নামা মেয়েদের সাহসিকতার জন্য পুরস্কৃত করছে ডোনাল্ড ট্রাম্প সরকার। শনিবার মার্কিন বিদেশ দফতরের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ এপ্রিল হাসিনাকে উচ্ছেদে অংশ নেওয়া বাংলাদেশের ‘জুলাই কন্যা’দের সাহসিকতার পুরস্কার হিসাবে ‘ম্যাডেলিন অ্যালব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’-এ পুরস্কৃত করা হবে। আগামী মঙ্গলবার  মার্কিন বিদেশ মন্ত্রী মার্কো রুবিও ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প স্টেট ডিপার্টমেন্টে বার্ষিক ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ (আইডব্লিউওসি)অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে ‘জুলাই কন্যাদের’ পুরস্কৃত করবেন। যদিও জুলাই আন্দোলনের অন্যতম মুখ উমামা ফাতেমা বিশ্বজুড়ে গণহত্যা চালানো মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া পুরস্কার প্রত্যাখানের কথা জানিয়েছেন। তাঁর কথায়, ‘নিরীহ ফিলিস্তিনিদের রক্তে যাদের হাত রঞ্জিত তাদের থেকে পুরস্কার নিতে ঘৃণা করছে।’

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে ক্ষমতা হারানোর পর থেকেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বার বার অভিযোগ করছিলেন, সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দিতে রাজি না হওয়ায় তাঁকে ক্ষমতা থেকে উচ্ছেদ হতে হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের আড়ালে তাঁকে উ‍ৎখাতের পরিকল্পনা করেছিল ওয়াশিংটনের শীর্ষ কর্তারা। যদিও শেখ হাসিনা যখন ক্ষমতা থেকে উচ্ছেদ হয়েছিলেন তখন মার্কিন প্রেসিডেন্ট পদে ছিলেন জো বাইডেন। ওয়াশিংটনে ক্ষমতার পালাবদলে সরকারের নীথি যে বদল হয় না জুলাই কন্যাদের পুরস্কৃত করার ঘটনাতে তা প্রমাণ।

হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদকারীদের পুরস্কৃত করার কথা ঘোষণা করতে গিয়ে মার্কিন বিদেশ দফতরের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-অগস্টে ত‍ৎকালীন সরকারের হিংসামূলক দমননীতির বিরুদ্ধে ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান চালিকাশক্তি ছিলেন মেয়েরা। তারা অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। এমনকি হুমকি ও হিংসার মধ্যেও নিরাপত্তা বাহিনী ও পুরুষ আন্দোলনকারীদের মাঝে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন। যখন পুরুষ সহযোদ্ধারা গ্রেফতার হন, তখন এই মেয়েরা নতুন কৌশল অবলম্বন করে যোগাযোগ অব্যাহত রাখেন এবং আন্দোলনে নেতৃত্ব দেন।এমনকি ইন্টারনেট বন্ধ থাকার সময়েও তারা সেন্সরশিপের বাধা অতিক্রম করতে সক্ষম হন। অনিশ্চয়তার মাঝেও তাদের এই সাহস ও নিঃস্বার্থ ভূমিকা ছিল প্রকৃত বীরত্বের প্রতিচ্ছবি।’

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন