ইরান-ইজরায়েল সঙ্ঘাত বন্ধে ট্রাম্পের সঙ্গে ৫০ মিনিট কথা পুতিনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরে যুদ্ধের দামামা বেজে উঠেছে। ইজরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ তাতে ঘৃতাহুতি দিয়েছে। গত ৪৮ ঘণ্টা ধরে দুই দেশই উভয়ের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। এর মধ্যেই মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থা নিয়ে ফোনে কথা বললেন রাশিয়ার ও মার্কিন রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প।

রুশ রাষ্ট্রপতির কার্যালয় ক্রেমলিনের এক কর্মকর্তা ইউরি উশাকভ বলেছেন যে পুতিন এবং ট্রাম্প ৫০ মিনিট ধরে কথোপকথন সেরেছেন। দুই নেতার মধ্যে হওয়া কথোপকথন ফলপ্রসূ হয়েছে। দু’জনেই মধ্যপ্রাচ্যে ইজরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের বিপজ্জনক প্রভাব নিয়ে আলোচনা করেছেন।

ক্রেমলিন সূত্রে খবর, পুতিন ইজরায়েল ও ইরানের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনার বিস্তারিত তথ্যও ট্রাম্পকে জানিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ইরানে ইজরায়েলের হামলার ঘোরতর নিন্দা করেছেন। সেই সঙ্গে যুদ্ধ থেকে উদ্ভূত উত্তেজনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন এর ফল গোটা মধ্যপ্রাচ্যকে বইতে হবে। রাশিয়া এই যুদ্ধে মধ্যস্থতা করার ইচ্ছা প্রকাশ করেছে। ট্রাম্পও বর্তমান পরিস্থিতিকে উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। সেই সঙ্গে বলেছেন ইরানকে আলোচনার জন্য ফিরে আসতেই হবে। মার্কিন আলোচনাকারীরা ইরানের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক।

উভয়ের ফোনালাপে আরও একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তা হল ২ জুন ইস্তানবুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে সম্পাদিত চুক্তি। এই বিষয়ে পুতিন জানান তিনি ২২ জুনের পর ফের একবার যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে চান।

ইজরায়েল ও ইরান নিজেদের পূর্ণ ক্ষমতা দিয়ে একে অপরের উপর আঘাত হানছে। ইরানের হামলায় এখনও পর্যন্ত ১০ জন ইজরায়েলি নাগরিক নিহত হয়েছেন, ২০০ জন আহত। একইসঙ্গে দাবি করা হচ্ছে যে, ইরানের উপর ইজরায়েলের চালানো হামলায় ছয় জন শীর্ষ সামরিক নেতা নিহত হয়েছেন। গত ৪৮ ঘণ্টায় ইজরায়েলের আক্রমণে ইরানে ১৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে ১২ জন পরমাণু বিজ্ঞানীও রয়েছেন। আহতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গিয়েছে।

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ঠাঁই হল না এক ঝাঁক তারকার

ফের কালিয়াচক থেকে উদ্ধার ১১ লক্ষ টাকার জাল নোট,ধৃত ১

‘এটা কখনই সহজ নয়…’, মা হওয়ার পর মানসিক অবসাদ নিয়ে অকপট পরিণীতি

‘সার কিনতে দুর্নীতি হয়েছে, অডিট হবে’‌, বিস্ফোরক অভিযোগ তুললেন খাদ্যমন্ত্রী

১ জুন থেকে কত সংখ্যক সরকারি বাস চলবে? জানিয়ে দিল পরিবহণ দফতর

মহিলাদের অশ্লীল ভাষায় গালমন্দের অভিযোগে গ্রেফতার তৃণমূল কর্মী, উত্তেজনা পুখুরিয়ায়

তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত করল আমেরিকা

গাড়ির উপরে গাড়ি, গুরুগ্রামের রাস্তায় অভিনব ‘ডাবল ডেকার’ দেখে থ বাসিন্দারা

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

‘‌ব্যারাকপুরে বিজেপি কর্মীদের গায়ে হাত তুললে দেখে নেব’‌, কড়া হুঁশিয়ারি কৌস্তভের

গেট বসিয়ে তোলা আদায়! কোন্নগরে বুলডোজার চালিয়ে ভাঙল টোল অফিস

শ্যামনগরে তাজা বোমা, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, ব্যাপক আতঙ্ক এলাকায়