ইসলামাবাদের শান্তি বৈঠকে ‘মেঘের আড়াল’ থেকে ছিলেন ট্রাম্প, জানালেন ভ্যান্স

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: ২১ ঘন্টার বৈঠক ও আলোচনা, কিন্তু ফল শূন্য। পাকিস্তানের ইসলামাবাদে গতকাল, শনিবার ইরান ও আমেরিকার মধ্যে শান্তি বৈঠক চলে দীর্ঘক্ষণ। আমেরিকার প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তাঁদের সঙ্গে ইরানের প্রতিনিধিদের মধ্যে টানা বৈঠকেও কোনও ফলাফল বের হয়নি। আজ, রবিবার সকালে ভ্যান্স বলেন, ‘ইরান তাঁদের শর্ত মানতে রাজি হয়নি। ফলে কোনও সমঝোতা হয়নি। কোনও চুক্তি হয়নি, খালি হাতেই ফিরে যাচ্ছি।’ এরপরেই জল্পনা, মধ্যপ্রাচ্যের ভবিষ্যত তাহলে কী? সেই উত্তর পাওয়া যায়নি দুই পক্ষের কারোর কাছ থেকে। এর মাঝেই একটি খবর প্রকাশ্যে এসেছে। ইসলামাবাদে ভ্যান্স ও ইরানের প্রতিনিধিদের মধ্যে যখন বৈঠক চলছে, তখনই সুদূর ওয়াশিংটন থেকে নজরদারি চালাচ্ছিলেন খোদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক চলাকালীন ভাইস প্রেসিডেন্ট ভ্য়ান্সকে বারবার ফোন করছিলেন ট্রাম্প। শুধুই ভ্য়ান্স নয়, মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে প্রায় ১২বার ফোনে কথা বলেছিলেন ট্রাম্প। এমনটাই জানিয়েছেন ভ্যান্স।

আরও পডুন: ইরানকে অস্ত্র দিলেই ‘বিপদে’ পড়বে চিন, বেইজিংকে কড়া হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

তিনি বলেন, ‘প্রেসিডেন্টের সঙ্গে সবসময়েই কথা বলছিলাম আমি। কতবার যে কথা বলেছি, সেটা গুণে বলা যাবে না। বোধ হয় এক ডজন বার।’ তবে শুধুই ট্রাম্প নন, ইসলামাবাদে ইরানের সঙ্গে বৈঠকে যোগ দেওয়া আমেরিকার প্রতিনিধিদল ট্রাম্প ছাড়াও ফোনে বারবার কথা বলেছেন অ্যাডমিরাল ব্র্যাড কুপার, যুদ্ধের সচিব পেটে হেগসেথ, বিদেশ সচিব মার্কো রুবিও সহ গোটা নিরাপত্তা কমিটির সঙ্গে। এমনটাই জানিয়েছেন ভ্য়ান্স। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দীর্ঘ সময় ধরে চলা আমেরিকা ও ইরানের গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনা শেষ পর্যন্ত কোনও সমাধান ছাড়াই ভেস্তে যায়। ভ্যান্স এদিন সকালে বলেন, ‘প্রায় ২১ ঘন্টা ধরে চলা আলোচনায় একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কিছু ক্ষেত্রে আংশিক বোঝাপড়া তৈরি হলেও মূল প্রশ্নগুলিতে কোনও ঐকমত্য গড়ে ওঠেনি। এই বৈঠক ভেস্তে যাওয়ায় আমেরিকার থেকে বেশি ক্ষতি হবে ইরানের। ওয়াশিংটন শুরু থেকেই তার অবস্থান পরিষ্কার রেখেছিল। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। আমেরিকা চাইছিল, তেহরান যেন পরমাণু অস্ত্র তৈরি না করার বিষয়ে স্পষ্ট ও ইতিবাচক প্রতিশ্রুতি দেয়। কিন্তু তেহরান সেই শর্তে রাজি না হওয়ায় আলোচনা এগোয়নি।’

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড