চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘হরমুজ প্রণালি না খুললে খার্গ দ্বীপ উড়িয়ে দেব’, ফের হুমকি ট্রাম্পের

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: বিশ্বে জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি না খুললে ইরানের তেলের ভান্ডার খার্গ দ্বীপ উড়িয়ে দেওয়া হবে বলে হুঙ্কার ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার (৩০ মার্চ) নিজের সমাজমাধ্যম ‘ট্রুথ’ এ এক পোস্টে এই হুঙ্কার দিয়েছেন তিনি। শুধু খার্গ দ্বীপ উড়িয়ে দেওয়ার হুমকি ছেড়েই ক্ষান্ত হননি মার্কিন প্রেসিডেন্ট। সমুদ্রের জল শোধন কেন্দ্রও জ্বালিয়ে ছারখার করার হুঙ্কার ছেড়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ইরান-আমেরিকা যুদ্ধ। ওই যুদ্ধ শুরুর পরেই বিশ্বে জ্বালানি সরবরাহের অন্যতম পথ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। চিন-সহ কয়েকটি দেশের জাহাজকে ওই জলপথ ব্যবহারের অনুমতি দিয়েছে। আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলির জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বিশ্বের একাধিক দেশে জ্বালানি সঙ্কট তৈরি হয়েছে। একাধিকবার হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে তাতে কর্ণপাত করেনি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। বরং হরমুজ প্রণালি ধরে যাওয়ার চেষ্টা চালানো একাধিক বিদেশি জাহাজে হামলা চালিয়েছে।

এদিন নিজের সমাজমাধ্যম ‘ট্রুথ’-এ হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ফের একবার ইরানকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি লিখেছেন, ‘ইরানে আমাদের সামরিক অভিযান শেষ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনা চালাচ্ছে। অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু যদি কোনও কারণে শিগগিরই একটি চুক্তি না হয়, যা হওয়ার সম্ভাবনাই বেশি, এবং যদি হরমুজ প্রণালী অবিলম্বে ‘ব্যবসার জন্য উন্মুক্ত’ না হয়, তাহলে আমরা ইরানের প্রতি নরম মনোভাব থেকে পিছু হটব। তাদের সমস্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেল কূপ এবং খার্গ দ্বীপ (এবং সম্ভবত সমস্ত লবণাক্ত জল পরিশোধন কেন্দ্রও!) উড়িয়ে দিয়ে ও সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দেব। যেগুলোকে আমরা ইচ্ছাকৃতভাবে এখনও ‘স্পর্শ’ করিনি।’

Published by:

Share Link:

More Releted News:

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ