চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইরানে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সাহায্যে মার্কিন সেনা প্রস্তুত, হুঙ্কার ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: সরকার বিরোধী আন্দোলনে উত্তাল ইরান। ইতিমধ্যেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সাত জনের মৃত্যু হয়েছে। যদিও সতীর্থদের রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়তে দেখেও দমছেন না বিক্ষোভকারীরা। উল্টে আন্দোলনের গতি আরও তীব্র করেছেন। এবার সরকার বিরোধী আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সরকার বিক্ষোভকারীদের হত্যা করলে মার্কিন সেনারা তাঁদের  ‘উদ্ধারে’ ঝাঁপিয়ে পড়বে বলে জানিয়ে তেহরানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘বিক্ষোভকারীদের সাহায্যের জন্য মার্কিন সামরিক বাহিনী ‘পুরোপুরি প্রস্তুত’ রয়েছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ইরানের বিক্ষোভ নিয়ে এক পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো এবং তাদের হত্যা করা ইরানের পুরোনো অভ্যাস। যদি তারা আবারও এমনটি করে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। আমরা পুরোপুরি প্রস্তুত এবং যে কোনও পদক্ষেপ নিতে তৈরি আছি।’

মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমী দেশগুলির নিষেধাজ্ঞার জেরে গত কয়েক মাস ধরেই প্রচণ্ড চাপে পড়েছে ইরানের অর্থনীতি। গত সেপ্টেম্বরের শেষের দিকে রাষ্ট্রপুঞ্জের তরফে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়। তার জেরে হুড়মুড়িয়ে পড়ছে রিয়ালের দাম। ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া হয়েছে। গত সপ্তাহেই জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন সাধারণ মানুষ। ইরানের শাসনক্ষমতায় থাকা আয়াতুল্লা আলি খামেইনি-সহ মোল্লাতন্ত্রের শীর্ষ আধিকারিকদের ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দাবি জানিয়ে চলছে। গত মঙ্গলবারই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং অর্থনৈতিক সঙ্কট মোকাবিলায় বেশ কয়েকটি প্রস্তাব দেন।

সরকার বিরোধী আগুনে পুড়ছে গোটা ইরান। আধা সরকারি সংবাদমাধ্যম ‘ফার্স নিউজ’ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় লোরেস্তান প্রদেশের একটি পুলিশ সদর দফতরে হামলা চালায় বিক্ষোভকারীরা। ওই হামলায় অন্তত ৩ বিক্ষোভকারী নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। বিক্ষোভকারীরা সেখানে কয়েকটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দিয়েছে। পাশাপাশি লোর্দেগান, কুহদাশত ও ইসফাহান প্রদেশেও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ডস দাবি করেছে,  কুহদাশতে বিক্ষোভকারীদের হামলায় তাদের আধা সামরিক বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।

 

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ