‘ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি চাইছেন’, নয়া দাবি ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান যুদ্ধবিরতি চাইছেন বলে বুধবার (১ এপ্রিল) নয়া দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইরানের তরফে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘচি গতকাল মঙ্গলবারই কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘তেহরান যুদ্ধ চালিয়ে যেতে চায়।’ ফলে ট্রাম্পের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিন যুদ্ধের পরিস্থিতি নিয়ে আমেরিকানদের উদ্দেশে ভাষণ দেওয়ার আগে সমাজমাধ্যম ‘ট্রুথ’-এ এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরানের নতুন  প্রেসিডেন্ট, যিনি তাঁর পূর্বসূরিদের চেয়ে অনেক কম উগ্রপন্থী এবং অনেক বেশি বুদ্ধিমান, তিনি এইমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ করেছেন!’ তবে  ইরানের প্রেসিডেন্ট চাইলেও হরমুজ প্রণালি সম্পূর্ণ না খোলা পর্যন্ত যুদ্ধবিরতি হবে না, তাও স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘হরমুজ প্রণালি “উন্মুক্ত, বাধামুক্ত ও পরিষ্কার” হলেই আমরা বিষয়টি বিবেচনা করব। তার আগ পর্যন্ত, আমরা ইরানকে নিশ্চিহ্ন করে দেব অথবা, যেমনটা বলা হয়, প্রস্তর যুগে ফিরিয়ে দেব!!!’

ট্রাম্পের পাশাপাশি ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এদিন মার্কিন সেনার সদর দফতর পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি বন্ধের চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণ অব্যাহত থাকবে।’ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী আরও দাবি করেন, ‘ইরানের প্রতিরক্ষা শিল্পের ভিত্তি ‘প্রায় পুরোপুরি ধ্বংস’ হয়ে গিয়েছে। মার্কিন যুদ্ধবিমানগুলো ইরানের আকাশে এখন স্বাধীনভাবে উড়তে পারছে। যখনই ইরানের ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চারগুলো বাইরে বের করা হচ্ছে, তখনই সেগুলো উড়িয়ে দেওয়া হচ্ছে।’

 

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের