বরখাস্ত হলেন তিউনিসিয়ার প্রধানমন্ত্রী! কারণ এখনও অজানা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তিউনিসিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আহমেদ হাচানিকে বরখাস্ত করেছেন। প্রেসিডেন্টের কার্যালয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়, বুধবার(৭ আগস্ট) কাইস সাইদ (তিউনিসিয়ার প্রেসিডেন্ট) হাচানিকে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেছেন।

তবে হঠাৎই বরখাস্ত করা হয়েছে। এখনও পর্যন্ত এর কারণ সম্পর্কে জানা যায় নি। তবে এই পদক্ষেপের কোনো ব্যাখ্যা দেননি প্রেসিডেন্টের কার্যালয়।২০২৩ সালের আগস্টে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয় হাচানিকে। এর এক বছরের মাথায় পদ হারালেন তিনি।

অন্যদিকে নতুন প্রধানমন্ত্রীও নিয়োগ হয়ে গিয়েছে। প্রেসিডেন্ট সাইদ সামাজিক বিষয়কমন্ত্রী কামেল মাদ্দৌরিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। তাঁকে জনগণের সেবায় নিজের দক্ষতা ও মেধা দেখাতে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট সাইদ।

দেশটির (তিউনিসিয়া) সংবাদমাধ্যমে জানানো হয়েছে, আগামী নির্বাচন ঘিরে তিউনিসিয়া জটিল সময় পার করছে বর্তমানে। জনগণের মধ্যে সরকার নিয়ে ক্ষোভ বাড়ছে।কেননা দেশের অনেক অঞ্চলে রয়েছে তীব্র জল সংকট। অনেক অঞ্চলের মানুষ নুন্যতম জল পেতে অনেক বেগ হতে হচ্ছে। সেইসঙ্গে রয়েছে বিদুৎ সংকট। ফলে দেশের প্রেসিডেন্টের প্রতি ক্ষোভ বাড়ছে জনগনের। বিরোধী শিবিরেও এই নিয়ে ক্ষোভে ফুঁসছে।

অনেকে মনে করছেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রীর নাম জড়িত আছে কিনা এই জন্য হাচানিকে বিপজ্জনক মনে করে দ্রুত পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট সাইদ।

প্রেসিডেন্ট সাইদের বয়স ৬৬ বছর। তিনি ২০১৯ সালের নির্বাচনে জয়ী হয়ে দেশটির প্রেসিডেন্ট হয়েছিলেন। আগামী ৬ অক্টোবর তিউনিসিয়ায় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। গত সোমবার তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই নির্বাচনে লড়ে আরেক দফায় দেশটির প্রেসিডেন্ট হতে চান তিনি। তবে জনগন এর জবাব ভোটবাক্সে কী দেয় তা সময়ই বলবে।

বিশ্বকাপের হাজারতম ম্যাচে জাপানের চার গোল, তিউনিসিয়ার বিদায়

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি

বিশ্বভারতীতে নিয়োগ দুর্নীতি! বেনিয়ম নিয়ে উপাচার্যকে নোটিস পাঠাল তফসিলি কমিশন

সাইকেলে যোগব্যায়াম, আন্তর্জাতিক যোগ দিবসে গুমায় অভিনব উদ্যোগ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

৩ মাস ধরে নিখোঁজ মেয়ে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন অসহায় বাবা

একাই ইকুয়েডরকে থামালেন কুরাসাওয়ের গোলরক্ষক রোম, করলেন বিশ্ব রেকর্ড

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রেড রোড থেকে যোগের উপকারিতা বোঝালেন প্রধানমন্ত্রী মোদি, দিলেন সুস্থ থাকার টিপস

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

উইকএন্ডের সকাল থেকেই দুর্যোগ! ৪০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসানোর হুঁশিয়ারি ট্রাম্পের

জানেন কি ব্যবহৃত চা পাতাই হতে পারে ঘরোয়া নানা সমস্যার সহজ সমাধান!