এই মুহূর্তে

আমেরিকার হয়ে এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপাল তুরস্ক, ভূমধ্যসাগরে মোতায়েন যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে শান্তি ফেরার সম্ভাবনা আরও মলিন হল। এবার আমেরিকা ও ইজরায়েলের হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপাল তুরস্ক। সোমবার (৯ মার্চ) ভূমধ্যসাগরে দুটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। উত্তর সাইপ্রাসে ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান প্রস্তুত রাখার পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। পাশাপাশি ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তেহরানকে হুঁশিয়ারি দিয়ে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, ‘সমগ্র এলাকার মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কোনও পদক্ষেপ নেবেন না। তার পরিনাম ভাল হবে না।’

গত ২৮ ফেব্রুয়ারি অতর্কিতে ইরানে হামলা চালায় ইজরায়েল ও মার্কিন সেনা। প্রথম দিনেই হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেনেই সহ দেশটির একাধিক শীর্ষ নেতাকে হত্যা করে। তার পর থেকে টানা ১০ দিন ধরে চলছে যুদ্ধ। ইরানও আমেরিকা-ইজরায়েলের অতর্কিত হামলার পাল্টা জবাব দিয়েছে। মুহুর্মুহু গুলি, ক্ষেপণাস্ত্র, বোমা হামলা চলছেই। তবে মার্কিন-ইজরায়েলের হামলায় এখনও পর্যন্ত ইরানে ১৫০০ জন মারা গিয়েছেন। শতাধিক আহত হয়েছেন। তবে ইরান পাল্টা জবাবে ইজরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশে মার্কিন ঘাঁটি গুলি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। বিশেষ করে, মার্কিন ঘনিষ্ঠ দূতাবাসগুলি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। এই মর্মে এবার নতুন করে কাতার, বাহরাইন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে হামলা চালাল ইরান।

এদিন ভোরে কাতারকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করেছে ইরান। তবে ইরানের ছোঁড়া সবকটি মিসাইল ভূপাতিত করা হয়েছে বলে দাবি কাতারের। মধ্যপ্রাচ্যের আর এক দেশ বাহরাইনেও ইরানি ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন। অন্যদিকে সৌদি আরবের শেবাহ তেলক্ষেত্র লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে ইরান। সেখানেও ইরানের ছোড়া সমস্ত ড্রোন নষ্ট করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব সরকার। তবে ইরানি হামলার সময় তেল ডিপো খালি ছিল বলে কোনও বড় দুর্ঘটনা ঘটেনি। এ ছাড়া সৌদির রাজধানী রিয়াদের উত্তরেও দুইটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে সৌদি সরকারের। সুতরাং ইরানের হামলায় পাল্টা পদক্ষেপ নিয়েছে দেশগুলি, যার ফলে বড় কোনও ক্ষতি হয়নি, হতাহতের খবরও পাওয়া যায়নি। অন্যদিকে সৌদি আরব হুঁশিয়ারি দিয়েছে, ইরান হামলা বন্ধ না করলে তারা আমেরিকাকে আক্রমণের জন্য তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন পুতিনের

ইরানের হামলার আশঙ্কায় আবুধাবিতে বন্ধ হয়ে গেল হিন্দু মন্দির

লাদেন-মাদুরোকে কব্জা করা বিশেষ ফোর্সকে ইরান পাঠাচ্ছেন ট্রাম্প, এবার টার্গেট কে?

ইরানের এই ছোট্ট দ্বীপে হামলা হলেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, জানুন বিস্তারিত

মধ্যপ্রাচ্যে ভয়াবহ আকার নিল যুদ্ধ, সৌদি-কাতার-আমিরশাহি-বাহরাইনে মুহুর্মুহু হামলা

‘নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই…’, ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ নিয়ে বিরাট মন্তব্য ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ