আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রয়াত সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

আন্তর্জাতিক ডেস্ক: না ফেরার দেশে পাড়ি জমালেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট তথা আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। শুক্রবার দেশের রাষ্ট্রপতির ভবন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। প্রেসিডেন্টের মৃত্যুর কারণে আগামী ৪০ দিন দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় শোক চলাকালীন জাতীয় পতাকাও অর্ধনমিত থাকবে। সরকারি ও বেসরকারি সংস্থার অফিস আগামী তিনদিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।  

সংযুক্ত আরব আমিরাতের বার্তা সংস্থা ‘ডব্লিউএএম’ এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। বাবার মৃত্যুর পরে ২০০৪ সালের ৩ নভেম্বর থেকে আরব আমিরাতের প্রেসিডেন্ট ও আবুধাবির শাসকের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি আরব আমিরাতের দ্বিতীয় রাষ্ট্রপতি ও আবুধাবির ১৬তম শাসক ছিলেন। দেশের রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পরেই আবুধাবির পরিকাঠামোর উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন।

গত ২০১৪ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন আল নাহিয়ান। বেশ কয়েকটি অস্ত্রোপচারও করতে হয়। শারীরিক অসুস্থতার কারণে ইদানিং তাঁকে সরকারি অনুষ্ঠানে খুব কমই দেখা যেত। নামে আবুধাবির শাসক থাকলেও নাহিয়ানের পরিবর্তে যাবতীয় প্রশাসনিক সিদ্ধান্ত নিতেন তাঁর ভাই প্রিন্স মুহম্মদ বিন জায়েদ। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের মৃত্যুর খবর পেয়েই তাঁর পরিবারকে শোকবার্তা পাঠিয়েছেন একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা।

Published by:

Share Link:

More Releted News:

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

২৫০ বছরের প্রথা ভেঙে এবার মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি

তেল রফতানিতে চরম ধাক্কা, OPEC-ছেড়ে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরশাহি

মেঝেয় অর্ধনগ্ন অবস্থায় পড়ে ৫৩ দুধের শিশু, ডে কেয়ারের ভাইরাল ভিডিয়োয় স্তম্ভিত বিশ্ব

কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজা-সহ পাকড়াও ২২ বৌদ্ধ সন্ন্যাসী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ