ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের সঙ্গে আর্থিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করল‌ আমিরশাহি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা। ইরানকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যেই বড় সিদ্ধান্ত নিল সংযুক্ত আরব আমিরাত। তেহরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক কার্যকলাপ এবং আর্থিক লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা করেছে আবু ধাবি। একইসঙ্গে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সাধারণ মানুষকেও সতর্ক করেছে সে দেশের প্রশাসন। ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগের পর সংযুক্ত আরব আমিরাতজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আবু ধাবির দাবি, ইরান থেকে তাদের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে প্রতিরক্ষা ব্যবস্থা। দু’টি ক্ষেপণাস্ত্রই শেষ পর্যন্ত সমুদ্রে পড়েছে বলে জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, একটি ক্ষেপণাস্ত্র দেশের জলসীমার বাইরে এবং অন্যটি জলসীমার মধ্যে পড়ে। ঘটনায় কোনও বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একই সঙ্গে মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে যে কোনও হুমকি মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

এর আগে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের মোবাইলে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়েছিল। নিকটবর্তী নিরাপদ ভবনে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হলেও কিছুক্ষণের মধ্যেই সেই সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে একাধিক হামলা ও পাল্টা হামলার জেরে এই সতর্কতা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কড়া অবস্থান নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আবু ধাবি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক আদান-প্রদান এবং আর্থিক লেনদেন স্থগিত থাকবে। ফলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কেও নতুন করে টানাপড়েন তৈরি হয়েছে।

আরও পড়ুন: হাজার মানুষের ভিড়ে মেলায় আচমকা দুর্ঘটনা, নাগরদোলায় উঠেই মর্মান্তিক পরিণতি ৫ জনের

তবে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ সরাসরি মানতে নারাজ তেহরান। ইরানের বক্তব্য, আমিরাতের এই অভিযোগ আঞ্চলিক নিরাপত্তা ও পারস্পরিক আস্থার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। ফলে ক্ষেপণাস্ত্র নিয়ে দুই দেশের বক্তব্য সম্পূর্ণ বিপরীত। এদিকে, গোটা পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে হরমুজ প্রণালি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি ও অন্যান্য পণ্য পরিবহণ করা হয়। কিন্তু সাম্প্রতিক সংঘাতের প্রভাব পড়েছে জাহাজ চলাচলে। শিপিং ডেটা প্ল্যাটফর্ম কেপলারের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে নিশ্চিতভাবে চলাচল করা জাহাজের সংখ্যা প্রায় ১৯.৫ শতাংশ কমে ৯৫-এ নেমেছে। রবিবার মাত্র তিনটি জাহাজ এই পথ ব্যবহার করেছে বলে জানা গিয়েছে। হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিকভাবে চালু করার বিষয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনার চেষ্টা চললেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনার কোনও পরিকল্পনা আপাতত নেই। তাঁর দাবি, হরমুজ প্রণালি এখনও ‘উন্মুক্ত ও সচল’ রয়েছে। একইসঙ্গে ইরানের বন্দরগুলির বিরুদ্ধে মার্কিন অবরোধ কার্যকর রয়েছে বলেও দাবি করেছেন তিনি। শুধু ক্ষেপণাস্ত্র ও বাণিজ্যিক টানাপড়েন নয়, সমুদ্রপথের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। ব্রিটিশ সামরিক বাহিনীর ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস-এর তথ্য অনুযায়ী, ওমানের কাছে একটি জাহাজের ইঞ্জিন রুমে অজ্ঞাত একটি বস্তু আঘাত হানায় একজন নাবিক হতাহত হয়েছেন। ওমানের কোস্ট গার্ড ঘটনাস্থলে গিয়ে নাবিকদের সহায়তা করে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

খুপরি খুপরি ঘর, সরু প্যাসেজ! হোটেলের অন্দরমহল দেখে ক্ষুব্ধ দমকলমন্ত্রী

পণ নয়, চাই আস্ত খাসি! বিয়ের আসর থেকেই পাত্রকে বের করে দিলেন কনের বাবা

রিষড়া থেকে পাক-চর রানার আরও এক সঙ্গীকে গ্রেফতার করল এসটিএফ

ঘুপচি ঘর, একই ছাদের তলায় একাধিক হোটেল, নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের পর উঠছে প্রশ্ন

হাজার মানুষের ভিড়ে মেলায় আচমকা দুর্ঘটনা, নাগরদোলায় উঠেই মর্মান্তিক পরিণতি ৫ জনের

কলকাতায় মির্জা গালিব স্ট্রিটে হোটেলে আগুন লেগে ৯ জনের মৃত্যু

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

রান্নাঘরে তিন বার্নারের ওভেন কতটা শুভ? জানুন কী বলছে বাস্তুশাস্ত্র

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

তারাপীঠের পর কলকাতা, ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু-সহ মৃত ৯

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের সঙ্গে আর্থিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করল‌ আমিরশাহি

সকালের জলখাবারে পরিবারের সদস্যদের জন্য বানিয়ে ফেলুন মুচমুচে পেঁয়াজের চিলা

মাত্র ৩০০ টাকা রিচার্জ করলেই বছরভর সুবিধা, ধামাকা অফার JIO-র!