হাজার মানুষের ভিড়ে মেলায় আচমকা দুর্ঘটনা, নাগরদোলায় উঠেই মর্মান্তিক পরিণতি ৫ জনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উৎসবের আবহে জমজমাট মেলা। চারদিকে মানুষের ভিড়, আলো-ঝলমলে পরিবেশ, দোলনা আর নানা আকর্ষণ ঘিরে উচ্ছ্বাস। হাজার হাজার মানুষের সমাগমে তখন সরগরম লখনউয়ের ইন্দিরানগরের স্মাইলগঞ্জ এলাকা। সেই আনন্দের মধ্যেই আচমকাই ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। দ্রুতগতির একটি নাগরদোলায় কেবিনের উপরের অংশ হঠাৎ ভেঙে নীচে পড়ে যায়। তার আঘাতে তিন ভাই-বোন-সহ পাঁচ জন আহত হন। তাঁদের মধ্যে দুই কিশোরীর অবস্থা আশঙ্কাজনক।

মেলায় পরিবারের সঙ্গে এসেছিলেন বিভূতিকণ্ডের বাসিন্দা ১৪ বছরের অঙ্কিতা সিংহ। ভাই সূর্য সিংহ, বোন ন্যান্সি এবং কয়েক জন বন্ধুর সঙ্গে দোলনায় উঠেছিলেন তিনি। আচমকাই উপর থেকে নাগরদোলায় কেবিনের উপরের অংশ হঠাৎ ভেঙে অঙ্কিতার মুখে এসে পড়ে। মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে যান কিশোরী। দোলনায় থাকা অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে আতঙ্ক। চারপাশের ভিড়ের মধ্যে শুরু হয় চিৎকার-চেঁচামেচি।অভিযোগ, দুর্ঘটনার পর দোলনা থামানোর জন্য চালককে বলা হলেও সঙ্গে সঙ্গে যন্ত্রটি বন্ধ করা হয়নি। ভাঙা অংশের ধাক্কায় ন্যান্সি, সূর্য এবং পাশে থাকা ১৬ বছরের নিশা কুমারীও আহত হন। শেষ পর্যন্ত প্রবল হইচইয়ের পর দোলনা থামানো হয়।

আরও পড়ুনঃ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

আহত পাঁচ জনকে দ্রুত কাছের সুষমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। অঙ্কিতা ও নিশা এখনও চিকিৎসাধীন। তাঁদের এক জনের একাধিক হাড় ভেঙেছে। অন্য জনের পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী চিকিৎসা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরিবারের অভিযোগ, ঘটনার পর মেলার আয়োজককে ঘটনাস্থলে আটক করা হলেও পরে তিনি পালিয়ে যান। দুর্ঘটনার পর মেলার নিরাপত্তা ব্যবস্থা এবং দোলনার রক্ষণাবেক্ষণ নিয়েও উঠছে প্রশ্ন।

খুপরি খুপরি ঘর, সরু প্যাসেজ! হোটেলের অন্দরমহল দেখে ক্ষুব্ধ দমকলমন্ত্রী

পণ নয়, চাই আস্ত খাসি! বিয়ের আসর থেকেই পাত্রকে বের করে দিলেন কনের বাবা

রিষড়া থেকে পাক-চর রানার আরও এক সঙ্গীকে গ্রেফতার করল এসটিএফ

ঘুপচি ঘর, একই ছাদের তলায় একাধিক হোটেল, নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের পর উঠছে প্রশ্ন

ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের সঙ্গে আর্থিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করল‌ আমিরশাহি

কলকাতায় মির্জা গালিব স্ট্রিটে হোটেলে আগুন লেগে ৯ জনের মৃত্যু

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

রান্নাঘরে তিন বার্নারের ওভেন কতটা শুভ? জানুন কী বলছে বাস্তুশাস্ত্র

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

তারাপীঠের পর কলকাতা, ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু-সহ মৃত ৯

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

সকালের জলখাবারে পরিবারের সদস্যদের জন্য বানিয়ে ফেলুন মুচমুচে পেঁয়াজের চিলা

মাত্র ৩০০ টাকা রিচার্জ করলেই বছরভর সুবিধা, ধামাকা অফার JIO-র!

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি