চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আচমকাই ইস্তফা দিলেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস

নিজস্ব প্রতিনিধিঃ ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বৃহস্পতিবার পদত্যাগ করলেন। তার পরিবর্তে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বে এলেন গ্রান্ট শ্যাপস। জুলাই মাসেই বেন ওয়ালেস জানিয়ে দিয়েছিলেন, পরবর্তী মন্ত্রীসভায় রদবদলের সময় তিনি পদত্যাগ করবেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে তাঁর পদত্যাগপত্র দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী ঋষি সুনাককে উদ্দেশ্য করে ওয়ালেস লিখেছেন, প্রধানমন্ত্রী রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পক্ষে পশ্চিমা মিত্রদের সমর্থনে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন।  প্রধানমন্ত্রী প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীর উদ্দেশ্যে লিখেছেন, তিনি স্বতন্ত্রতার সঙ্গে দেশের সেবা করেছেন।  

বেন ওয়ালেস একজন প্রাক্তন সেনা কর্মকর্তা। তাঁকে ন্যাটো মহাসচিব হিসাবে জেনস স্টলটেনবার্গের স্থলাভিষিক্ত হওয়ার জন্য নির্বাচন করা হয়েছিল।  ওয়ালেস ১৮ বছর ধরে যুক্তরাজ্যের পার্লামেন্টে রয়েছেন। উইনস্টন চার্চিলের পর সবচেয়ে বেশিসময় প্রতিরক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

নতুন প্রতিরক্ষা সচিব হিসেবে গ্রান্ট শ্যাপসকে নাম ঘোষণা হয়েছে। তিনি প্রাক্তন এনার্জি সেক্রেটারি পদে ছিলেন।  তার  আগে ব্যবসা, পরিবহণ ও আন্তর্জাতিক উন্নয়ন বিভাগে দায়িত্ব পালন করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ