রুশ হামলার সময় এফ-১৬ যুদ্ধবিমান হারাল ইউক্রেন! নিহত ১ বিমান কর্মী

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ধ্বংস হয়ে গেছে ইউক্রেনের একটি এফ–১৬ যুদ্ধবিমান। এই ঘটনায় একজন পাইলটও নিহত হয়েছেন বলে জানা গেছে। এই নিয়ে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, গত সোমবার রাশিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এতে নিহত হয়েছে বৈমানিক ( বিমানের দিক নিয়ন্ত্রক বা বিমান কর্মী) ওলেকসি মেস। ইউক্রেনের বাহিনীর বিবৃতিতে পাইলটের নাম প্রকাশ করা হয়নি। তবে ইউক্রেনের বিমান বাহিনীর একটি ইউনিট বলছে, নিহত পাইলট তাঁদের বাহিনীর ছিল।

এই নিয়ে ইউক্রেন বাহিনী জানায়, রাশিয়ায় হামলা প্রতিহত করার সময় পরবর্তী একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে বিমানগুলো যাচ্ছিল। এইসময় একটির সঙ্গে হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক চেষ্টা করেও সেই বিমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় নি। পরে জানা যায়, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে এবং পাইলটও ঘটনাস্থলেই নিহত হয়েছে।

তবে ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি করেছেন, শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয় নি। এর পেছেন অন্যতম বড় কারণ ছিল সোমবার আকাশপথে রাশিয়ার সবচেয়ে বড় হামলার সময় যুদ্ধবিমানটির বৈমানিক তিনটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ধ্বংস করেন। তাতেই যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয়।

এই নিয়ে ইউক্রেনের বিমানবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘দুর্ভাগ্যবশত নিজের জীবনের বিনিময়ে ওলেকসি রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইউক্রেনের মানুষকে রক্ষা করেছেন।’

উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের দ্বন্দ্বে পশ্চিমা মিত্রদের থেকে সাহায্য পাচ্ছেন ইউক্রেন। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে দক্ষিন কোরিয়া ব্রিটেন,ডেনমার্ক, ফ্রান্স সহ আরও বিভিন্ন দেশ পাশে রয়েছে ইউক্রেনের। নেদারল্যান্ডসের প্রতিরক্ষাপ্রধান আগেই জানিয়েছিল, নেদারল্যান্ডস ইউক্রেনকে ২৪টি এফ–১৬ বিমান দেবে। এছাড়া আরও বিভিন্ন রকম অস্ত্র সরবরাহ করা হতে পারে। মানবিক আইন একমাত্র যুদ্ধবিমান ব্যবহারের শর্ত। মানবিক আইন লঙ্ঘন করা যাবে না। এর অর্থ হলো রুশ ভূখণ্ডের ভেতরে আরও বড় হামলা চালিয়ে যেতে পারবে ইউক্রেন।

এমতাবস্থায় রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব নতু করে ভাবাচ্ছে বিশ্লেষকদের। যত দিন যাচ্ছে পরিস্থিতি ততই জটিল হচ্ছে। এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা তুলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এমতাবস্থায় শান্তি স্থাপন হওয়ার কোন সম্ভাবনাই দেখতে পাচ্ছেন না বিশ্লেষকেরা।

ভারী বৃষ্টির মধ্যে রাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল মালদহ-মুর্শিদাবাদ, মাত্রা ছিল ৩.৭

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

জানুন Jio-র বিশেষ রিচার্জ প্ল্যান, শেষ হবে না ডেটা ও কলিং সুবিধা

৩,০০০ টাকা সস্তায় মিলছে Realme P4s 5G! জেনে নিন দাম ও ফিচার

সুস্থ হার্টের সহজ দাওয়াই! প্রতিদিনের ডায়েটে রাখুন এই ৮ ফল

শরীর থেকে ঝরবে খারাপ কোলেস্টেরল! রোজ পাতে এই সবজি রাখলেই মিলবে হৃদ্‌স্বাস্থ্যের সুরক্ষা

সূর্যের রাশি পরিবর্তনে ঘুরে যাবে ৫ রাশির জাতকদের ভাগ্যের চাকা

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে