হিজাব: জাতিসঙ্ঘের নারী অধিকার রক্ষা কমিশন থেকে ইরানকে ঘাড়ধাক্কা

প্রস্তাবের পক্ষে ভোট দেয় আটটি দেশ। ১৬টি দেশ ভোটদানের বিরত ছিল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হিজাব ইস্যুতে আন্তর্জাতিক রাজনীতিতে আরও কোণঠাসা ইরান। জাতিসঙ্ঘের নারী অধিকার রক্ষা কমিশন থেকে ইরানকে বহিষ্কার করা হয়েছে। বুধবার জাতিসঙ্ঘে এই নিয়ে ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে ভোট দেয় আটটি দেশ। ১৬টি দেশ ভোটদানের বিরত ছিল। হিজাব ইস্যুতে ইরান তপ্ত হয়ে ওঠার পর এই প্রথম জাতিসঙ্ঘে সে দেশের ব্যাপারে গৃহীত হল প্রস্তাব। জাতিসঙ্ঘের তরফ থেকে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, গৃহীত সিদ্ধান্ত বুধবার থেকে কার্যকর হবে।

নারী অধিকার রক্ষা কমিশন থেকে ইরানকে বহিষ্কারের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করে আমেরিকা। গত নভেম্বরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জানান, জাতিসঙ্ঘের মহিলা অধিকার রক্ষা কমিশন থেকে ইরানকে বহিষ্কারের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হবে। আমেরিকার প্রাক্তন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন এই ব্যাপারে সহমত পোষণ করেন। আমেরিকা গত কয়েকদিন ধরে মিত্র দেশগুলির সঙ্গে এই নিয়ে আলোচনা চালিয়ে যায়। তারা সকলেই মার্কিন প্রস্তাবে সায় দেয়।

বুধবার জাতিসঙ্ঘ ইরানকে নারী অধিকার রক্ষা কমিশন থেকে বহিষ্কারের ব্যাপারে প্রস্তাব পেশ করে আমেরিকা। প্রস্তাব সমর্থন করে আটটি দেশ। অন্যদিকে, রাশিয়া এবং চিন প্রস্তাবের প্রবল বিরোধিতা করে। তারা জানায়, জাতিসঙ্ঘে এই ধরনের প্রস্তাব পেশ অত্যন্ত হঠকারী। আর প্রস্তাব পাশ হলে তার আরও মারাত্মক প্রভাব পড়বে। 

এদিকে, ইরান জানিয়েছে হিজাব আন্দোলনে দেশ তেতে ওঠার পর এখনও পর্যন্ত ১১জনকে মৃত্যুদণ্ড দিয়েছে।

আরও পড়ুন ইরানে হিজাব বিরোধী বিক্ষোভকারীদের দমনের নিন্দায় খামেইনির বোন

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার

ন্যায্য মূল্য ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ, বন্ধ করা হল দোকান

পুজোর মরশুমে দিঘার জন্য স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য

রেজিনগর উপনির্বাচনের আগে গ্রেফতার হুমায়ুন কবীরের দলের রাজ্য সম্পাদক, মিলল জালনোট ও আগ্নেয়াস্ত্র

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ

বাল্যবিবাহের পর গর্ভবতী নাবালিকা, শ্রীঘরে স্বামী, চাঞ্চল্য মন্তেশ্বর

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম-টমেটো ছোড়ার চেষ্টা, পুলিশের জালে মোদির প্রাক্তন সতীর্থ

বদলের বাংলার গতি বাড়াতে চারটি রুটে ‘নমো ভারত’ ট্রেনের প্রস্তাব শমীকের

ইজরায়েলের হাতে তেহরানের পরমাণু অস্ত্রের ঠিকানা হস্তান্তর, মোসাদ গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান