শিকাগোয় পেট্রল পাম্পে বন্দুকধারীর গুলিতে ঝাঁঝরা ভারতীয় পড়ুয়া

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ফের আমেরিকায় ভারতীয়ের মৃত্যু। এবার শিকাগোর গ্যাস স্টেশনে এক ডাকাতের  গুলিতে মৃত্যু হল ভারতীয়  এক ছাত্রের। জানা গিয়েছে, নিহত যুবক হলেন তেলেঙ্গানার বাসিন্দা নুকারাপু সাই তেজা। তিনি এমবিএ পড়ার জন্য আমেরিকায় এসেছিলেন । আর সেখানেই গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।

জানা গিয়েছে, তেজা আংশিক কিছু সময়ের জন্য একটি  গ্যাস ষ্টেশনে কাজ করতেন।  স্থানীয় সময় ২৯ নভেম্বর ওই  গ্যাস স্টেশনের ক্যাশ কাউন্টারে কাজ করার সময় ঘটে এই ঘটনা। তবে সেইসময় তেজা স্টেশনে কাজ করছিলেন না  বরং  এক বন্ধুকে সাহায্য করছিলেন। সেইসময় এক ব্যক্তি গ্যাস ষ্টেশনের কাউন্টারে হামলা চালাতে গিয়ে তেজাকে লক্ষ্য করে গুলি চালায়। তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় ২২ বছরের ভারতীয় পড়ুয়ার। প্রায় দু’জন হামলাকারী এই হামলায় জড়িত ছিল বলে খবর। তবে এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করেনি মার্কিন পুলিশ।

উল্লেখ্য, লাগাতার আমেরিকায় বন্দুকের গুলিতে ভারতীয়  শিক্ষার্থীদের প্রাণহানির অনেক ঘটনা ঘটেছে। আর তা নিয়ে বেশ চিন্তিত বিদেশমন্ত্রক। সম্প্রতি এক সপ্তাহ আগে তেলেঙ্গানার বাসিন্দা আরেক ভারতীয় ছাত্রের মৃত্যু হয় আমেরিকায়। জন্মদিনের দিন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ২৩ বছরের আরিয়ান রেড্ডি। সে জর্জিয়া স্টেট ইউনিভার্সিটিতে স্নাতকোত্তরে পড়াশোনা করতেন । এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের আমেরিকায় খুন হল ভারতীয় পড়ুয়া।

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের