ইরানের গুরুত্বপূর্ণ তেলের খনি খর্গ দ্বীপে হামলা আমেরিকার, হুঁশিয়ারি দিয়ে যা বললেন ট্রাম্প…

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের উপর সবেচেয়ে ভয়াবহ হামলা চালাল আমেরিকা।  ইরানের সবচেয়ে জনপ্রিয় ‘তেলের খনি’ খর্গ দ্বীপে  হামলা চালানো হয়েছে।  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমেরিকান বাহিনী ইরানের  খার্গ দ্বীপে একটি শক্তিশালী বোমা হামলা চালিয়েছে। তিনি দাবি করেছেন,  দ্বীপের প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে এবং সতর্ক করে জানিয়েছেন পরবর্তীতে ইরানের গুরুত্বপূর্ণ তেলের অন্যান্য পরিকাঠামোতে আঘাত হানা হবে।   মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ  বলেছিলেন, আমেরিকান বাহিনী আজ ইরানের উপর “সবচেয়ে তীব্র হামলা” চালাবে তার কয়েক ঘন্টা পরেই এই হামলা চালানো হয়েছে। 

ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প জানিয়েছেন,  যে এই হামলাটি ছিল এই অঞ্চলে পরিচালিত সবচেয়ে শক্তিশালী সামরিক অভিযানগুলির মধ্যে একটি। “কিছুক্ষণ আগে, আমার নির্দেশে, মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বোমা হামলাগুলির মধ্যে একটি পরিচালনা করেছে এবং ইরানের মুকুট রত্ন, খার্গ দ্বীপের প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু সম্পূর্ণরূপে ধ্বংস করেছে।”  তিনি আরও লিখেছেন, , ‘মানবিক কারণে তেলের পরিকাঠামোয় হাত দিইনি আমরা। কিন্তু ইরান যদি হরমুজ দিয়ে জাহাজ চলাচল করতে না দেয়, তাহলে সিদ্ধান্ত বদলাব।’  

আরও পড়ুন: ইরাকের মাটিতে ভেঙে পড়ল আমেরিকার জ্বালানি সরবরাহকারী বিমান, নিহত ৪

খার্গ আইল্যান্ড গুরুত্বপূর্ণ কেন? 

ইরানের সমুদ্র উপকূল থেকে খার্গ আইল্যান্ড অবস্থিত ৩৩ কিলোমিটার দূরে । সবচেয়ে বড় তেল স্টোরেজ ট্যাঙ্ক এবং রপ্তানির পাইপলাইন রয়েছে প্রবাল দিয়ে ঘেরা এই দ্বীপে। ইরান গোটা বিশ্বে যত তেল রপ্তানি করে তার সিংহভাগ যায় এই দ্বীপ থেকেই   সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের  দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, ইরানের সবচেয়ে বড় তেল রপ্তানির কেন্দ্র এই দ্বীপই। এই দ্বীপে হামলা ইরানের জন্য বিরাট অর্থনৈতিক ক্ষতি বলেই মনে করা হচ্ছে।

খার্গ দ্বীপ শুধু তেল রপ্তানির কেন্দ্র নয়, সামরিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাতে ইরানের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে। প্রতিরক্ষা ও আঞ্চলিক প্রভাব বজায় রাখতেও ইরানের জন্য এই দ্বীপের নিয়ন্ত্রণ রাখা জরুরি। ঠিক এই কারণেই সেই দিকে নজর পড়েছে আমেরিকার    

প্রসঙ্গত, হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সংঘাতের স্থানগুলির মধ্যে একটি, যেখানে প্রতিদিন বিশ্বব্যাপী তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে যায়। তাই ইরানকে সতর্ক করতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট বলেই মনে করছেন অনেকে। 

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারকে নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা