আমেরিকায় মাঙ্কিপক্সে আক্রান্ত এক, স্পেন-পর্তুগালে ৩২ জন

ইউরোপে হাই অ্যালার্ট

Share:

আন্তর্জাতিক ডেস্ক: করোনা এখনও বিদায় নেয়নি। এর মধ্যে খোলস ছাড়াতে শুরু করেছে মাঙ্কিপক্স। এই ভাইরাসে আমেরিকায় আক্রান্ত এক। মারাত্মক আকারে মাঙ্কিপক্স দাপট দেখাতে শুরু করেছে পর্তুগালে। সেখানে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩২। আক্রান্তদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের অবস্থা ভয়াবহ। 

আমেরিকার ঘটনায় জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তি কিছুদিন আগে কানাডা থেকে ফেরেন। ফেরার পর থেকে শুরু হয় শ্বাসকষ্ট। সঙ্গে শরীরে অসহ্য যন্ত্রণা। শরীরে মাংসপিণ্ড গজাতে শুরু করে। নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে পরীক্ষা করালে জানিয়ে দেওয়া হয় তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত। আক্রান্তকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে মেডিক্যাল টিম। জানা গিয়েছে মন্ট্রিলের স্বাস্থ্য দফতর আরও ১১জনকে নজরে রেখেছে। তাদের শরীরেও তৈরি হয়েছে মাংসপিণ্ড। প্রয়োজনে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হতে পারে। 

তবে স্পেন এবং পর্তুগালে এই ভাইরাস মারাত্মক আকারে ছড়িয়ে পড়তে শুরু করেছে। এই দুই দেশ মিলিয়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩২। মাঙ্কিপক্সে ব্রিটেনেও একজন আক্রান্ত হয়েছেন। করোনা বিদায় নেওয়ার আগে মাঙ্কিপক্স দাপট দেখাতে শুরু করায় চিকিৎসকমহল সিঁদুরে মেঘ দেখছেন। এই ভাইরাসে মৃত্যুর সম্ভাবনা ১০ শতাংশ। তবে ভাইরাস যে কোনও সময়ে তার চরিত্র বদলাতে পারে ধরে নিয়ে চিকিৎসকমহল এখন থেকেই সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকেও। নানা প্রান্ত থেকে মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার খবর পাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরী বৈঠক ডাকতে পারে বলে মনে করা হচ্ছে। 

আরও পড়ুন ব্রিটেনে বিষাক্ত মাঙ্কিপক্সের ছোবল, আক্রান্ত কড়া পর্যবেক্ষণে

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক