ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪, আহত ৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের মাটিতে টানা সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে আমেরিকা। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজের উপকণ্ঠে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। হামলার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সফলভাবে সম্পন্ন করেছে। সেন্টকমের দাবি, সর্বশেষ অভিযানে ইরানের সামরিক কমান্ড সেন্টার, ড্রোন সংরক্ষণাগার, যোগাযোগ ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং সামুদ্রিক সক্ষমতার সঙ্গে যুক্ত একাধিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর বক্তব্য, এই অভিযানগুলির মূল উদ্দেশ্য হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ইরানের সম্ভাব্য হুমকি কমানো এবং সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা। সেন্টকম আরও দাবি করেছে, সাম্প্রতিক সময়ে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর হামলার পরও হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌপরিবহণের জন্য উন্মুক্ত রয়েছে। মার্কিন সামরিক সহায়তায় বাণিজ্যিক জাহাজগুলি নিরাপদে চলাচল করছে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: উল্টোরথে সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা, উত্তরবঙ্গের ৫ জেলায় জারি সতর্কতা

এদিকে, ইরানের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসেও নতুন করে হামলার ঘটনা ঘটেছে। আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্সের খবর অনুযায়ী, শহরের তাপেহ আল্লাহু-আকবার আবাসিক এলাকায় হামলায় অন্তত দু’জন আহত হয়েছেন। একাধিক এলাকায় ধারাবাহিক হামলার জেরে ইরান-আমেরিকা সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল।

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

আদালতের নির্দেশ অমান্য করে জমিতে টাওয়ার বসানোর চেষ্টা, আন্দুলে বিক্ষোভ গ্রামবাসীদের

জরুরি কাজ শিগগিরই সেরে ফেলুন, ২৫ সেপ্টেম্বর থেকে টানা ছয়দিন বন্ধ ব্যাঙ্ক!

‘এত তাড়াতাড়ি চলে যাবে ভাবিনি’, মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণে ভেঙে পড়লেন রঞ্জিত মল্লিক

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা