অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ, চিনকে ধাক্কা দিয়ে জানাল আমেরিকা

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ অরুণাচল প্রদেশকে ভারতের  অবিচ্ছেদ্য অংশ বলে ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র। এরফলে খানিক ধাক্কা খেল চিনের প্রশাসন।  সম্প্রতি উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যটিকে নিয়ে ফের দাবি তুলেছিল চিনের প্রতিরক্ষামন্ত্রক। এবার সেই দাবিকেই গুরুত্ব দিল না বাইডেন প্রশাসন। পরিবর্তে লালফৌজকে সংযত হওয়ার পরামর্শ দিয়ে বিবৃতি দিল মার্কিন যুক্তরাষ্ট্র।

বাইডেন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন,’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকালে চিনা সামরিক বাহিনীর দখলদারি নিয়ে সরব হন। এরপরেই ওয়াশিংটন লালফৌজকে নিয়ে আলোচনায় বসে।‘ তিনি আরও জানান, ‘অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাই  নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে চিনের সামরিক বা বেসামরিকভাবে অনুপ্রবেশকে একতরফা চেষ্টাকে তীব্রভাবে বিরোধিতা করেছে মার্কিন প্রশাসন  ।‘  

উল্লেখ্য, চলতি সপ্তাহে চিনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল ঝাং জিয়াওগাং বলেন, শিজাংয়ের দক্ষিণাঞ্চল চিনের  ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। লালফৌজের আধিকারিকরা বলেন,’ ভারতের দাবি অবৈধ। ওই দাবিকে স্বীকৃতি দেয় না চিন। আমরা দৃঢ়ভাবে এর বিরোধিতা করছি।‘ তবে ভারত বারবার অরুণাচল প্রদেশের উপর চিনের ভূখণ্ডগত দাবি প্রত্যাখ্যান করেছে। মঙ্গলবার বিদেশ মন্ত্রক জানিয়েছে, অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে এবং থাকবে’। এই আবহেই ভারতের পাশে এসে দাঁড়াল মার্কিন যুক্তরাষ্ট্র।

পুজোর আগে ফের আবহাওয়ার ভোলবদল! শুক্রবার ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, বৃষ্টির পূর্বাভাস উত্তরেও

গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও বাসের ধাক্কায় মৃত ৪

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

হাওড়া স্টেশনে ফের লাখ লাখ টাকা উদ্ধার, জোরদার তল্লাশি RPF-এর

মধ্যপ্রাচ্যে ২ হাজার মেরিন পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

শুধু মদ-সিগারেট নয়, রোজকার এই অভ্যাসেই হতে পারে ক্যানসার!

অজান্তেই শরীরে বাসা বাঁধছে ক্যানসার? দায়ী হতে পারে পুরনো সংক্রমণ!

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং