শুধু মদ-সিগারেট নয়, রোজকার এই অভ্যাসেই হতে পারে ক্যানসার!

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যানসার প্রতিরোধের ক্ষেত্রে তামাক এবং মদ্যপান বর্জন করা অত্যন্ত জরুরি হলেও, শুধুমাত্র এই দুটি অভ্যাসের কারণেই কিন্তু গ্যাস্ট্রোইনটেস্টাইনাল বা জিআই (GI) ক্যানসার হয় না। চিকিৎসকদের মতে, আমাদের রোজকার জীবনযাত্রার কিছু ভুল অভ্যাস, বিপাকীয় সমস্যা এবং ডায়েট তামাক-মদের মতোই নিঃশব্দে বাড়িয়ে দিচ্ছে পাকস্থলী, কোলন, লিভার এবং অগ্ন্যাশয়ের ক্যানসারের ঝুঁকি!

অতিরিক্ত ওজন

শরীরের অতিরিক্ত ওজন কোলোরেক্টাল, গলব্লাডার, অগ্ন্যাশয় এবং খাদ্যনালীর নিচের অংশের ক্যানসারের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয়।

ডায়াবেটিস ও ইনসুলিন রেজিস্ট্যান্স  

এই সমস্যাগুলি সরাসরি অগ্ন্যাশয় (pancreatic) এবং কোলোরেক্টাল ক্যানসারের সঙ্গে যুক্ত।

ফ্যাটি লিভার (MASLD)

মেটাবলিক ডিসফাংশন-অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ বা সাধারণ ভাষায় ফ্যাটি লিভারের সমস্যা লিভার ক্যানসারের অন্যতম প্রধান কারণ।

অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস

অতিরিক্ত পরিমাণে প্রক্রিয়াজাত মাংস (যেমন সসেজ, সালামি) এবং রেড মিট খাওয়া কোলোরেক্টাল ক্যানসারের ঝুঁকি বাড়ায়।অতিরিক্ত কেমিক্যাল, প্রিজারভেটিভ যুক্ত ফাস্টফুড বা প্যাকেটজাত খাবার কোলন ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে।

কম ফাইবারযুক্ত খাবার

ডায়েটে পর্যাপ্ত শাকসবজি, ফলমূল এবং হোল গ্রেইন (গোটা শস্য) না থাকলে কোলোরেক্টাল ক্যানসারের আশঙ্কা বাড়ে।

দীর্ঘস্থায়ী ইনফেকশন এবং প্রদাহ

পেটের যেকোনো সমস্যাকে সাধারণত আমরা গ্যাস, অম্বল বা পাইলস বলে এড়িয়ে যাই। কিন্তু বিশেষ করে ৫০ বছর বয়স পার হওয়ার পর মলদ্বার দিয়ে রক্তপাত, কোনো কারণ ছাড়াই রক্তাল্পতা বা অ্যানিমিয়া, হঠাৎ করে দ্রুত ওজন কমে যাওয়ার মতো লক্ষণগুলি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

বর্তমানে বিশ্বজুড়ে প্রতি চার জন ক্যানসার আক্রান্ত রোগীর মধ্যে একজন এবং প্রতি ৩ জন ক্যানসার আক্রান্তের মৃত্যুর মধ্যে কমপক্ষে একজন এই পরিপাকতন্ত্রের মারণ ব্যাধির শিকার। ভারতেও বিশেষ করে ৫০ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে কোলোরেক্টাল ক্যানসারের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।এছাড়াও, পরিবারে যদি খুব কম বয়সে কারও ক্যানসার হওয়ার ইতিহাস থাকে, তবে জেনেটিক কারণে (যেমন লিঞ্চ সিন্ড্রোম) স্ক্রিনিং করানো প্রয়োজন।

আমেরিকায় ফের হিন্দু মন্দিরে হামলা! ছোড়া হল ইট, ভাইরাল ভিডিও

‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান

WBPSC পরীক্ষার্থীদের জন্য সুখবর! ভিড় সামলাতে বিশেষ পরিষেবা রেলের, রইল সময়সূচি

গাজায় আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ৫, আহত ৬

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

নাইটক্লাবে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ! ভাইরাল ভিডিও দেখলে শিউরে উঠবেন….

পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

এশিয়ান গেমসে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

১৩ বছরের রাজত্ব শেষ! গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ২০ বছরের তরুণ ব্যাটার

ফের নিউটাউনে পথ দুর্ঘটনা, দুই বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত ২

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর