ফের বিপাকে আদানি গোষ্ঠী, শেয়ার কারচুপি নিয়ে মার্কিন মুলুকে তদন্ত শুরু

যদিও ওই রকম কোনও তদন্তের কথা জানা নেই বলে আদানি গোষ্ঠীর এক মুখপাত্র জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে শেয়ার নিয়ে কারচুপির অভিযোগ উঠলেও চোখ বন্ধ করে থেকেছে ভারতে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবি। কিন্তু মার্কিন মুলুকে তদন্ত এড়াতে পারল না আদানি গোষ্ঠী। আমেরিকার সিকিওরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ওই তদন্ত শুরু করেছে। গৌতম আদানির সংস্থায় বিনিয়োগকারী একাধিক সংস্থার কর্তাকে ডেকে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। আর ওই খবর জানাজানি হতেই থরহরিকম্প শুরু হয়েছে। যদিও ওই রকম কোনও তদন্তের কথা জানা নেই বলে আদানি গোষ্ঠীর এক মুখপাত্র জানিয়েছেন।

গত জানুয়ারি মাসে মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের পক্ষ থেকে প্রকাশিত এক রিপোর্টে দাবি করা হয়, শেয়ার দরে কারচুপি ও জালিয়াতি করে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করছে আদানি গোষ্ঠী। ভূয়ো সংস্থার মাধ্যমে প্রচুর অর্থ পাচার করেছে। হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের পরেই ভারতীয় শেয়ারবাজারে হু-হু করে পড়তে থাকে আদানি গোষ্ঠীর মালিকানাধীন বিভিন্ন সংস্থার শেয়ার। আর কয়েক মাসের মধ্যে কয়েক লক্ষ কোটি টাকার সম্পত্তি হারিয়ে বিশ্বের সেরা ধনীর তালিকা থেকে ছিটকে যান গৌতম আদানি।

ভারতে ‘মোদি ঘনিষ্ঠ’ শিল্পপতির সংস্থার বিরুদ্ধে কোনও তদন্ত শুরু না করা হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এবং ব্রুকলিনের অ্যাটর্নি অফিসের পক্ষ থেকে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। সংস্থায় মার্কিন বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত কিনা তা খতিয়ে দেখতেই তদন্ত শুরু হয়েছে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ