বাইডেনের গাজা নীতির প্রতিবাদে চাকরিতে ইস্তফা মার্কিন বিদেশ মন্ত্রকের আধিকারিকের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: গাজায় গণহত্যা চালাতে ইজরায়েলি ঘাতক বাহিনীকে পূর্ণ মদত দিয়ে চলেছেন ‘যুদ্ধবাজ’ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইজরায়েলি বিমান আর বোমা হামলায় ইতিমধ্যেই ৩৬ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজায় গণহত্যায় লাগাতার মদত জোগানোয় বাইডেন প্রশাসনের উপরে ক্ষুব্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ আধিকারিকরা। ইতিমধ্যেই সরকারের গাজা নীতির প্রতিবাদে ইস্তফা দিতে শুরু করেছেন আধিকারিকদের একাংশ। সেই তালিকায় সর্বশেষ সংযোজন স্টেসি গিলবার্ট।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রকের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোতে গত ২০ বছর ধরে কর্মরত ছিলেন গিলবার্ট। মঙ্গলবারই তিনি গাজা নীতির প্রতিবাদে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন। আচমকাই কেন ইস্তফা? চলতি মাসের শুরুতে ফিলিস্তিন-ইজরায়েল সঙ্ঘাত নিয়ে ৪৬ পাতার এক প্রতিবেদন তৈরি করেছে মার্কিন বিদেশ মন্ত্রক। ওই প্রতিবেদনে গাজায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও দেশের ত্রাণ আটকে দেওয়া নিয়ে ইজরায়েলের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। আর ওই প্রতিবেদনকে সম্পূর্ণ ভুল বলে দাবি করেছেন গিলবার্ট। তাঁর কথায়, ‘ওই প্রতিবেদনে যা বলা হয়েছে তাঁকে সত্যের অপলাপ বললেও ভুল বলা হবে। জলজ্যান্ত মিথ্যা কথা মেনে নিতে পারিনি। তাই ইস্তফার সিদ্ধান্ত নিয়েছে।’

বাইডেন প্রশাসনের গাজা নীতি নিয়ে গত মাস দুয়েক ধরেই মার্কিনিদের অসন্তোষ তুঙ্গে উঠেছে। কলম্বিয়া-সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে ইজরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছিলেন পড়ুয়ারা। যদিও ওই বিক্ষোভ থামাতে কঠোর দমন-পীড়নের পথে হেঁটেছে বাইডেন প্রশাসন। শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ ঢুকিয়ে পড়ুয়া ও শিক্ষকদের পেটানো হয়েছে। গ্রেফতার করা হয়েছে। এমনকি বহু পড়ুয়াকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও করা হয়েছে। তাতে হিতে বিপরীতই হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছে।

কারিগরের অভাবে বিলুপ্তপ্রায় কদমা তৈরির শিল্প, ভবিষ্যতে দেবী কালীর হাতে কী মিষ্টান্ন থাকবে?

শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য ক্যামেরাবন্দি করা বায়ুসেনা আধিকারিকের লাশ মিলল নদের জলে

কলকাতার তিন জায়গায় বিদেশের স্টাইলে তৈরি হবে ‘ফুড স্ট্রিট’, ঘোষণা অগ্নিমিত্রার

স্বামী নয় অভিষেক শর্মার মঙ্গল কামনায় করবা চৌথ পালন করলেন তরুণী, ভাইরাল ভিডিও

মাটির নীচে টাকার পাহাড়! বাড়ির মধ্যে থেকে উদ্ধার কোটি কোটি টাকা

ঘূর্ণিঝড় অর্ণবের শক্তি কমলেও উপকূলে দুর্যোগের ভ্রুকুটি! সুন্দরবনে নামল NDRF, চালু কন্ট্রোল রুম

বিয়ের নামে হোটেলে নিয়ে গিয়ে আইনের ছাত্রীর সঙ্গে সহবাস, পলাতক জিএসটি ইন্সপেক্টর

দুপুরের পাতে নতুনত্ব আনতে বানান নারকেল পোস্ত বাটা, চেটেপুটে খাবে সবাই

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

একসঙ্গে ১০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, শুরু হবে নতুন কোনও যুদ্ধ?

কালীপুজোর আগে বেআইনি বাজি বিক্রি রুখতে নজরদারি, হাসপাতালের ১০০ মিটারের মধ্যে শব্দবাজি নিষিদ্ধ

ঢাকা বিমানবন্দরে দুই মহিলা যাত্রীর অন্তর্বাসের ভিতর থেকে উদ্ধার ২৪ কোটি টাকার সোনা