ভারতে বিশেষ কাজে আসার জন্য নির্ধারিত ইরানি বিমানে হামলা আমেরিকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  একমাসের বেশী সময় পার হলেও এখনও থামেনি ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধ। জারি রয়েছে একে অপরের উপর মিসাইল আক্রমণ। এই আবহেই ইরানের মাশহাদ বিমানবন্দরে সোমবার চালানো এক মার্কিন বিমান হামলায় ‘মহান এয়ার’-এর একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিমানটির ভারত থেকে জরুরি ত্রাণ সামগ্রী সংগ্রহের একটি অভিযানে আসার কথা ছিল । সেটাই  সম্ভবত ব্যাহত হতে পারে বলে ইরানি কর্মকর্তারা দাবি করেছেন। 

কর্মকর্তারা জানান, ইরানি জনগণের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ও ত্রাণ আনতে বিমানটির এই সপ্তাহে নয়াদিল্লি যাওয়ার কথা ছিল। মার্কিন  কর্তারা অবশ্য এখনও পর্যন্ত এই দাবির সত্যতা নিশ্চিত করেননি।  ইরানি  কর্তারা জানান, মাশহাদ বিমানবন্দরে মার্কিন হামলার ফলেই বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, জানা গিয়েছে,  বিমানটির ১ এপ্রিল নয়াদিল্লিতে পৌঁছানোর কথা ছিল। ওষুধসহ বিভিন্ন মানবিক সামগ্রী ভারত থেকে ইরানে ফিরিয়ে আনার কাজে সহায়তা করার উদ্দেশ্যে বিমানটির ভারতে আসার কথা ছিল। ভারত গত ১৮  মার্চ ‘ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি’-র মাধ্যমে ইরানে চিকিৎসা সামগ্রীর প্রথম চালানটি পাঠিয়েছিল।  

নয়াদিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস এই সহায়তার জন্য ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ‘মহান এয়ার’ হলো একটি বেসরকারি মালিকানাধীন ইরানি বিমান সংস্থা, যা পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে বিমান পরিচালনা করে থাকে। 

মার্কিন হামলার পরেই  কঠোর ভাষায় দেওয়া প্রতিক্রিয়ায়, ইরানের অসামরিক বিমান চলাচল সংস্থা এই ঘটনাটিকে একটি “যুদ্ধাপরাধ” এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে। এক্স হ্যান্ডেলে ভারতে অবস্থিত ইরানের মিশন কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায় যে, ওই বিমানটি বিভিন্ন দেশ থেকে সংগৃহীত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহন করছিল এবং একটি মানবিক মিশনে নিয়োজিত ছিল। ইরানের অসামরিক বিমান চলাচল সংস্থা আন্তর্জাতিক সংস্থাগুলোকে এই ঘটনার জরুরি তদন্ত করতে, দায়ীদের বিচার করতে এবং    বিমান চলাচলের ক্ষেত্রে এ ধরনের হুমকি প্রতিরোধে সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের