চিনকেই লালচোখ তাইওয়ানের, আমেরিকার সঙ্গে বাণিজ্য নিয়ে কথা

প্রবল আপত্তি চিনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সাহস বটে।

আমেরিকার সঙ্গে তাইওয়ানের বাণিজ্য নিয়ে কথা প্রসঙ্গে এককথায় এটাই বলতে হয়। তাইপেই এবং ওয়াশিংটন বৃহস্পতিবার যৌথ সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। যে সব ক্ষেত্রে নিয়ে আগামীদিনে এই দুই দেশের মধ্যে কথা হবে তার মধ্যে রয়েছে কৃষি, ডিজিটাল বাণিজ্য। বাণিজ্যিক আদান-প্রদানের ক্ষেত্রে উভয় দেশের মধ্যে যে সব প্রতিবন্ধকতা বা সমস্যা রয়েছে, তা নিরসনেও উভয়পক্ষ একমত হয়েছে।

আমেরিকার সহকারি বাণিজ্য প্রতিনিধি সারাহ বিয়াঞ্চি জানিয়েছে, আগামীদিনে তাইওয়ানের সঙ্গে শুরু হবে বাণিজ্যিক আদান-প্রদান। রাজনৈতিক দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুতের পাশাপাশি দ্বিপাক্ষিকস্তরের বাণিজ্যিক সম্পর্ককেও আগামীদিনে আরও মজবুত ও স্থিতিশীল করা হবে। এই ক্ষেত্রে উভয় দেশ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তত।

টুইট করেছে তাইওয়ানের বিদেশ মন্ত্রক। মন্ত্রকের তরফ থেকে টুইট করে বলা হয়েছে – ঐতিহাসিক সিদ্ধান্ত। স্বাধীনতায় বিশ্বাসী দুটি দেশের মধ্যে শুরু হবে আমদানি রফতানি। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল আগামীদিনে একটা নতুন মডেল দেখতে পাবে। ওয়াশিংটনে তাইপেয়ের প্রতিনিধি সিয়াও বি-খিম টুইট করে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁর টুইই – আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। তাইওয়ান অবিলম্বে আমেরিকার সঙ্গে বাণিজ্যিক লেনদেন শুরু করতে চায়।

চুপ করে বসে নেই চিন। তাদের বাণিজ্য মন্ত্রকের মুখপাত্র জানিয়েছে, তাইওয়ান চিনের অংশ। এই ধরনের সরকারিস্তরে আলোচনা কোনওভাবেই সমর্থন করা যাচ্ছে না। এর ফলে আমেরিকার সঙ্গে চিনের দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাবিত হবে। এই আলোচনাকে চিন কোনও ভাবেই সমর্থন করে না। 

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম