জাহাজে হামলা প্রতিশোধ নিতেই হুথিদের ৩৬টি লক্ষ্যবস্তুতে হামলা মার্কিন যুক্তরাষ্ট্র-ব্রিটেনের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের জাহাজে বারবার হামলা চালাচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এবার সেই হামলার জবাব দিতেই শনিবার ইয়েমেনের ৩৬টি লক্ষ্যবস্তুতে হামলা চালাল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। যা বিশ্ব বাণিজ্যকে ব্যাহত করেছে। তবে এই হামলায় এখনও পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এই হামলায় সহায়তাকারী মার্কিন  যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অন্যান্য দেশ এক বিবৃতিতে জানিয়েছে, লোহিত সাগর অতিক্রমকারী আন্তর্জাতিক ও বাণিজ্যিক জাহাজ এবং নৌবাহিনীর জাহাজের ওপর হুথিদের অব্যাহত হামলা চলছে। আর সেই হামলার  জবাবে ইয়েমেনের ১৩টি স্থানে হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও  বলা হয়, ‘হুথিরা বিশ্ব বাণিজ্য ও  নাবিকদের জীবনকে বিপদের মুখে ফেলেছে।’ 

 অন্যদিকে গত ২৮ জানুয়ারি জর্ডানে তিন মার্কিন সেনা নিহত হওয়ার প্রতিক্রিয়ায় ইরাক ও সিরিয়ার ওপর হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। আর সেই হামলা ইরাকে প্রাণ হারিয়েছিলেন ১৬ জন। শনিবার একথা জানালেন, ইরাক সরকারের মুখপাত্র বাসেম আল-আওয়াদি। শুধু প্রাণহানি নয় মার্কিন  হামলায় প্রায় আহত হয়েছেন ২৩ জন। এই হামলা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস কুদস ফোর্সের পাশাপাশি ‘তাদের সহযোগী মিলিশিয়া গ্রুপগুলোকে’ লক্ষ্য করে মার্কিন বাহিনী ‘৮৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।‘এই হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন,’ যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য বা বিশ্বের অন্য কোথাও সংঘাত চায় না। কিন্তু যারা আমাদের ক্ষতি করতে চায় তাদের এটা জেনে রাখা উচিত:,  আপনি যদি আমেরিকানকে ক্ষতি করেন তবে আমরা তার জবাব দেব।‘ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, হামলাগুলো প্রায় ৩০ মিনিট স্থায়ী হলেও যুক্তরাষ্ট্র থেকে উড্ডয়নের পর বি-১ বোমারু বিমানের দীর্ঘ যাত্রা ছিল।

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর কলকাতায় বাস, ভবানীপুর থেকে গ্রেফতার আফগান যুবক

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ