চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রতিশোধ নিতে হুতিদের ওপর হামলা চালাল মার্কিন যুক্তরাষ্ট্র-ব্রিটেন

courtesy: google

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালাল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। লোহিত সাগরে হামলার প্রতিশোধ নিতেই এই হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। এই হামলা নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা ও নেদারল্যান্ডসের সহায়তায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর হামলা চালিয়েছে।‘

হোয়াইট হাউজ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘লোহিত সাগরে আন্তর্জাতিক সামুদ্রিক জাহাজের ওপর নজিরবিহীন হুতিদের হামলার প্রত্যক্ষ জবাবে এই হামলা চালানো হয়েছে। এসব হামলা মার্কিন সেনা, বেসামরিক নাবিকদের বিপন্ন করেছে। বাণিজ্যকে ক্ষতি করেছে। নৌ চলাচলের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে।‘ বাইডেন জানিয়ে দিয়েছেন,’ তিনি জনগণ এবং বাণিজ্যকে ক্ষতির হাত থেকে বাঁচাতে কোন পন্থা নিতে দ্বিধা করবেন না।

গত ১৯ শে ডিসেম্বর থেকে এই নিয়ে ২৪ বার লোহিত সাগরে হামলা চলেছে। এই প্রসঙ্গ  নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে জানান হয়েছে, লাগাতার বাণিজ্যিক জাহাজের হামলার জেরে নাবিকদের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। শুধু তাই নয় এই হামলার কারণে চাপে পড়েছে আন্তর্জাতিক বাণিজ্য। একদিকে যখন গাজায় ভয়াবহ ইজরায়েলি হামলা চলছে তখনই লোহিত সাগরে চলছে লাগাতার হামলা। আর তা নিয়ে বাড়ছে উদ্বেগ। এবার  ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার প্রতিশোধ নিতে তৎপর হয়ে উঠেছে মার্কিন এবং ব্রিটেনের প্রশাসন।

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ