আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, নিহত আট শিশু

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: আমেরিকায় ফের বন্দুকবাজের তাণ্ডব। আজ, রবিবার আমেরিকার লুইসিয়ানাতে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে আটজনের। নিহতরা সকলেই শিশু বলে মার্কিন পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশের পাল্টা গুলিতে খতম হয়েছে বন্দুকবাজও।

আরও পডুন: চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আজ, রবিবার সকাল ৬টা নাগাদ (স্থানীয় সময়) লুইসিয়ানার শেরেভপোর্টে একটি অনুষ্ঠানে হামলা চালায় বন্দুকবাজ। পুলিশ জানিয়েছে, ওই বন্দুকবাজের সঙ্গে অনুষ্ঠানটির কোনও যোগ ছিল। বেছে বেছে শিশুদের হত্যা করে বন্দুকবাজটি। তারপরেই এলাকা ছেড়ে পালিয়ে যায়। যদিও পুলিশ ধাওয়া করে তাকে খতম করে। বন্দুকবাজের নাম-পরিচয় জানায়নি মার্কিন পুলিশ। তদন্ত শুরু হয়েছে। মোট দশজন গুলিবিদ্ধ হয়। দু’জন ভর্তি হাসপাতালে। মৃত শিশুদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে। তবে লুইসিয়ানার শেরেভপোর্টে বেশ খানিকটা এলাকাজুড়ে এই হামলা চালিয়েছে বন্দুকবাজ। ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহের কাজ করছে পুলিশ।

মৃত শিশুদের মধ্যে অনেকেই ওই বন্দুকবাজের পরিচিত বলে পুলিশ জানাচ্ছে। লুইসিয়ানা স্টেট পুলিশ জানিয়েছে, শেরেভপোর্টের তদন্তকারীরা তাঁদের গোয়েন্দাদের এই হামলা নিয়ে তদন্ত করতে বলেছে। পুলিশের কোনও আধিকারিক জখম হননি বন্দুকবাজকে খতমের সময়ে।

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত

দিনের আলোয় ছ’মাসের শিশুকে অপহরণ! তারপর পুলিশের অভিযানে যা ঘটল…

‘লেকে পহেলা পহেলা প্যার…’ সমাজমাধ্যমে ভাইরাল জেলাশাসকের মিউজিক ভিডিও, দেখে নিন…

রাত বারোটার মধ্যে এই চার কাজ সেরে ফেলুন, নাহলে চরম বিপদে পড়বেন

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

‘পুরনো শাবানা জেগে উঠেছে’, সিজেপি-র বিক্ষোভে সামিল হওয়ায় স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার

ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ! ৫ কোটি মাদক-সহ পুলিশের জালে প্রৌঢ়া

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

‘তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

‘চাকরি ফেরালে ভগবান রূপে পুজো, নাহলে…’ মুখ খুললেন শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস

আইফোন কিনতে দেড় বছরের ছেলেকে একলাখে বিক্রি, আটক ‘গুণধর’ বাবা

২কিমি দূর পর্যন্ত শোনা যায় বিকট শব্দ, বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৬