পুতিনের গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, তুমুল চাঞ্চল্য রাশিয়ায়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কনভয়েতে ভয়াবহ বিস্ফোরণ। পুরো গাড়িটিতে আগুন ধরে যায়। ঘটনার পর এলাকাজুড়ে বিশৃঙ্খলা দেখা দেয়। বিস্ফোরণের পরব ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাটি মধ্য মস্কোতে ঘটেছে বলে জানা গেছে।

গাড়িতে কে ছিল?

কনভয়টি অরাস লিমোজিনের, রাশিয়াতেই তৈরি। গাড়ি জ্বলার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দ্য সান জানিয়েছে, মস্কোর লুবিয়াঙ্কায় এফএসবি সিক্রেট সার্ভিসের সদর দফতরের কাছে গাড়িটিতে আগুন লেগে যায়। এখন পর্যন্ত কর্মকর্তারা গাড়িতে কে ছিল এবং আগুন লাগার কারণ কী, সে সম্পর্কে কোনও তথ্য দেননি। কেউ আহত কিনা তাও জানা যায়নি।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে গাড়ির ইঞ্জিনে আগুন লেগেছে। ক্রমে আগুন গাড়ির ভেতরেও ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা আসার আগেই আশেপাশের রেস্তোরাঁ এবং বারের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। গাড়ি থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়।

পুতিন কিম জং-উনকে এই গাড়িটি উপহারও দিয়েছেন

পুতিনের সরকারি বাহন অরাস লিমোজিনের দাম ২৭৫,০০০ পাউন্ড। পুতিন বেশিরভাগ সময় এই গাড়িটি ব্যবহার করেন। তিনি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন সহ অনেক নেতাকে এই গাড়িটি উপহার দিয়েছেন।

জেলেনস্কির দাবি- পুতিন শীঘ্রই মারা যাবেন

গত বুধবার, ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি ইউরোভিশন নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, জেলেনস্কি পুতিনের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছিলেন। জেলেনস্কি দাবি করেছিলেন যে পুতিনের স্বাস্থ্য ভাল নয়। তাঁর স্বাস্থ্যের অবনতি হচ্ছে। তাই পুতিনের মৃত্যু খুব বেশি দূরে নেই। তিনি যত দ্রুত নারা যাবেন তত দ্রুত যুদ্ধ শেষ হবে।

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে ৩–২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

সারাক্ষণ শুধু খাই-খাই! হতে পারে ‘ফুড নয়েজে’র লক্ষণ, বলছেন বিশেষজ্ঞরা

‘আমার আত্মজীবনী প্রকাশিত হবে, তবে আমার মৃত্যুর পরে’, ফের অদ্ভুত দাবি দিলজিতের

কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের জন্য সুখবর, বকেয়া DR-এর ৫০% নিয়ে বিজ্ঞপ্তি জারি

২৪ ঘন্টায় হরমুজ প্রণালি পার করা তিন ট্যাঙ্কারে হামলা

মিনাখাঁয় নাবালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! গ্রেফতার গৃহশিক্ষিকার দেওর

বারুইপুর কাণ্ডে গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ, দাবি শুভেন্দুর! কে ইন্দ্রজি‍ৎ মণ্ডল?

সুপ্রিম কোর্টের মধ্যেই অ্যাটর্নি জেনারেলকে থাপ্পড় কষালেন সহকারী আইনজীবী, তার পর

মৃত্যুর কাছে হার, জন্মদিনের আগের দিনেই না ফেরার দেশে আফগান ক্রিকেটার

‘বারুইপুর কাণ্ডে অশান্তির উসকানি দাতাদের ছাড় নয়’, কড়া বার্তা শুভেন্দুর

বারুইপুরে এসপি অফিসে নির্যাতিতার পরিবারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক মুখ্যমন্ত্রীর

বদলে যাচ্ছে সরকারি বাসের রঙ, নীল-সাদার পরিবর্তে হচ্ছে গেরুয়া, ঘোষণা অর্জুন সিংহের

‘শিশু থেকে বৃদ্ধা কেউ নিরাপদ নয়’, ফেসবুকে ক্ষোভ উগড়ে দিলেন শুভশ্রী

মমতাকে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট