মহিলাদের ৮ বা বেশি সন্তান থাকা উচিত, জন্মহার বাড়াতে দাওয়াই পুতিনের

Share:

নিজস্ব প্রতিনিধি, মস্কো: রাশিয়ায় জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশই নিম্নমুখী। জনসংখ্যা বাড়াতে তাই মহিলাদের একাধিক সন্তান জন্ম দেওয়ার পক্ষে জোরালো সওয়াল করেছেন খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর কথায়, ‘রাশিয়ার মহিলাদের কমপক্ষে আট সন্তান থাকা উচিত। বেশি হলেও ক্ষতি নেই।’ খোদ দেশের সর্বেসর্বার মুখে এমন কথা শুনে খানিকটা ঘাবড়ে গিয়েছেন রুশ রমনীরা।

গত মঙ্গলবার মস্কোতে বিশ্ব রাশিয়ান জনসংখ্যা পরিষদের এক বৈঠকে হাজির ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১৯৯০ সাল থেকেই বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে জন্মহার নিম্নমুখী। উল্টে গত পৌনে দু’বছরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে তিন লক্ষের মতো প্রাণহানি ঘটেছে। আর তাতেই কার্যত মাথায় চিন্তার ভাঁজ গভীর হয়েছে রুশ প্রশাসনের শীর্ষ কর্তাদের। মঙ্গলবারের সভায় একাধিক সন্তান জন্ম দেওয়ার পক্ষে সওয়াল করতে গিয়ে পুতিন বলেছেন, ‘আমাদের দেশের বহু জনজাতি গোষ্ঠী এখনও চার, পাঁচ কিংবা তার চেয়ে বেশি সন্তান জন্ম দেওয়ার ঐতিহ্য ধরে রেখেছে। আমাদের অনেকেরই ঠাকুরদা-ঠাকুরমারা সাত, আট কিংবা তার চেয়ে বেশি সন্তানের জন্ম দিতেন। আমাদের উচিত, তাদের সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া।’

বহু সন্তান জন্ম দেওয়া এবং একান্নবর্তী পরিবারের পক্ষে সওয়াল করে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘একটি পরিবার শুধু দেশ কিংবা সমাজের ভিত নয়। নৈতিকতা ও আধ্যাত্মিকতারও পরম্পরাকে বহন করে চলে। তাই প্রত্যেক রুশ নাগরিকের কর্তব্যই হল, বৃহত্তর পরিবার গড়ে তোলা।’ একাধিক সন্তান জন্ম দেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করার চিন্তাভাবনা করা হচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন পুতিন।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?