অ্যাঞ্জেলা মার্কেলের উত্তরসূরী ঠিক করতে জার্মানিতে চলছে ভোট

ভোটগ্রহণ পর্ব শেষ হবে স্থানীয় সময় সন্ধ্যা ছ টায়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেলের উত্তরসূরী নির্বাচন করতে  জার্মানিতে আজ রবিবার নির্বাচন। সকাল থেকেই মানুষ বুথমুখো। ভোটগ্রহণ পর্ব শেষ হবে স্থানীয় সময় সন্ধ্যা ছ টায় ( জিএমটি অনুসারে বিকেল চারটে)

দীর্ঘ ১৬ বছর তিনি ক্ষমতায় ছিলেন। চ্যান্সেলের দৌড়ে এগিয়ে রয়েছেন ওলাশ শলৎস। ডয়চে ভেলের প্রতিবেদন অনুসারে, পরবর্তী চ্যান্সেলর হিসেবে ৪২ শতাংশ মানুষ তাঁকেই চাইছেন। সমস্যা অন্য জায়গায়।

তাঁর দল   এসপিডির পক্ষে সমর্থন রয়েছে মাত্র ২৫ শতাংশ। সে ক্ষেত্রে বামপন্থী দল ডি লিংকে বা উদারপস্থী এফডিপিকে তৃতীয় শরিক করতে হবে। ফলে জোট সরকার গঠনের আলোচনা দীর্ঘ হতে পারে।তৃতীয় ও শেষ ত্রিপাক্ষিক টিভি বিতর্কেও মানুষের মন জয় করতে ব্যর্থ মার্কেলের রক্ষণশীল শিবিরের প্রার্থী আরমিন লাশেট। জনমত সমীক্ষা অনুযায়ী, তিনটি বিতর্কেই সামাজিক গণতন্ত্রী এসপিডি দলের প্রার্থী ওলাশ শলৎস জয়ী হয়েছেন। আর তাই রবিবারের এই নির্বাচনে তার জয়ের সম্ভাবনাই প্রবল হয়ে উঠছে।

সর্বশেষ এক সমীক্ষা অনুযায়ী এসপিডি দল ২৫ ও ইউনিয়ন শিবির ২৩ শতাংশ সমর্থন পাচ্ছে৷ ফলে আঙ্গেলা মের্কেলের বিদায়ের পর কে জার্মানির হাল ধরবেন, নির্বাচনের দুই-তিন দিন আগেও তা স্পষ্ট নয়৷

রবিবারের নির্বাচনের ফলাফল ও তারপর সম্ভাব্য জোট সরকার গড়ার উদ্যোগ নিয়ে জল্পনাকল্পনা বাড়ছে৷ এসপিডি প্রার্থী ওলাফ শলৎস ও ইউনিয়ন শিবিরের প্রার্থী আরমিন লাশেটের হাতে সংসদের আসন সংখ্যার মধ্যে ফারাক যদি সত্যি খুব কম হয়, সে ক্ষেত্রে দুই পক্ষই সমান্তরালভাবে সরকার গড়ার লক্ষ্যে বাকিদের সঙ্গে আলোচনা চালাতে পারে বলে ধরে নেওয়া হচ্ছে৷

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য