৩০০ সাংবাদিক ছাঁটাইয়ের পর ইস্তফা ওয়াশিংটন পোস্ট-এর CEO-র

Share:

আন্তর্জাতিক ডেস্ক : কয়েকদিন আগে বড়সড় ছাঁটাইয়ের পথে হেঁটেছিল জেফ বেজোসের ওয়াশিংটন পোস্ট। প্রায় ৩০০ সাংবাদিক ও সংবাদকর্মীকে ছাঁটাই করা হয়েছিল। এবার ইস্তফা দিলেন  ওয়াশিংটন পোস্টের সিইও উইল লুইস। বিপুল পরিমাণ ছাঁটাই হওয়ার পরে নিজের সিদ্ধান্তের কথা জানালেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত প্রভাবশালী সংবাদ মাধ্যম এটি। বছর ৫৬-র লুইস শনিবার একটি ইমেলের মাধ্যমে কর্মীদের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বিপুল পরিমাণ ছাটাইয়ের পরে সংস্থার প্রায় প্রতিটি বিভাগে প্রভাব পরেছিল।

জানা গিয়েছে ইমেলে তিনি লিখেছিলেন, ওয়াশিংটন পোস্টে ২ বছর কাজ করেছেন। এখন তাঁর পদত্যাগের সঠিক সময়। সিইও এবং প্রকাশক হিসেবে ২ বছরে জেফ বেজোসের সমর্থন এবং নেতৃত্বের জন্য তাঁকে ধন্যবাদ। প্রতিষ্ঠানটির এর চেয়ে ভালো মালিক আর হতে পারে না। ২ বছরে দ্য পোস্টের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার সংস্থাটি মোট কর্মীর প্রায় এক তৃতীয়াংশকে ছাঁটাই করেছে। এর ফলে সমস্যার মুখে পড়েছে সংবাদ কক্ষটি। এই ছাঁটাই এর কারণে চাকরি চলে গিয়েছে কংগ্রেস নেতা শশী থারুরের ছেলে ঈশানের। ওয়াশিংটন পোস্টে তিনি কাজ করতেন। জানা গিয়েছে, ওয়াশিংটন পোস্ট তাদের ক্রীড়া এবং আন্তর্জাতিক ব্যুরো বন্ধ করে দিয়েছে। এর ফলে চাকরি হারিয়েছেন প্রায় ৩০০ জনের বেশি সাংবাদিক। তার মধ্যে রয়েছেন শশী থারুরের ছেলে। ঈশান ওয়াশিংটন পোস্টে প্রবীণ আন্তর্জাতিক কলমিস্ট হিসেবে কাজ করতেন। টাকরি চলে যাওয়ায় সমস্যায় পড়েছেন তিনি। তিনি সংবাদপত্রে বছরের পর বছর ধরে কাজ করেছেন। হঠাৎ করে চাকরি হারানোর পর তিনি বলেছেন, সংবাদ কক্ষ এবং সাংবাদিকতার ক্ষেত্রে এটা অত্যন্ত দুঃখের দিন। নিজের এক্সপোষ্টে তিনি লিখেছেন, ওয়াশিংটন পোস্ট থেকে ছাঁটাই করা হয়েছে। বেশিরভাগ আন্তর্জাতিক কর্মী এবং আরও ভালো সহকর্মীদের ছাঁটাই হয়েছে।

যদিও ওয়াশিংটন পোস্ট এর পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি এই ছাঁটাই নিয়ে। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ওয়াশিংটন পোস্টকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য কর্তৃপক্ষের ওপর চাপ আসছিল। এই উদ্যোগে সংবাদ কর্মীদের একাংশ বোজেসের উদ্দেশ্যে ও দৃষ্টিভঙ্গি নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন। বসন্ত পোষ্টের প্রাক্তন ফ্যাক্ট চেকার বলেছেন, বজোস ওয়াশিংটন পোস্ট কে বাঁচাতে চাইছেন না। ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে বাঁচতে চাইছেন। বেজোস ও প্রশাসনের সঙ্গে অ্যামাজনের সম্পর্ক জটিল।

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস