ফিলিস্তিনিদের নিয়ে বিতর্কিত কার্টুন প্রকাশ করে বিপাকে ওয়াশিংটন পোস্ট

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ ইজরায়েল (Isreal) এবং প্যালেস্টাইনের (Palestine) মধ্যে সংঘর্ষের মাঝে এবার বিতর্কে জড়াল যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট (Washington Post)। ইসরায়েলের হামলায় যখন ধ্বংসস্তপে পরিণত হচ্ছে গাজা সেইসময়তেই আরব ও প্যালেস্তানীয়দের নিয়ে বর্ণবাদী কার্টুন প্রকাশ করে বিতর্কে জড়াল ওয়াশিংটন পোস্ট। কার্টুনটিতে প্যালেস্তানীয়দের ‘অমানুষ’ হিসেবে চিত্রিত করার চেষ্টা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

গত ৬ নভেম্বর ওয়াশিংটন পোস্টের মতামত সেকশনে প্রকাশ করা হয় বিতর্কিত কার্টুনটি। দেখা গিয়েছে, ওই কার্টুনে একজন ব্যক্তিকে আঁকা হয়েছে যার গায়ে গাঢ় কালো ও ডোরাকাটা স্যুট। আর তার ওপর সাদা অক্ষরে লেখা ‘হামাস’। ব্যক্তিটির ভ্রু বিশাল, নাক হাস্যকরভাবে বড়। চারটি শিশু যারা তার শরীরের চারপাশে বাঁধা। যার মধ্যে রয়েছে একটি শিশুও । ওই ব্যক্তির পেছনে একজন বোরখা পরা নারী, যাকে প্যালেস্তানীয় নারী হিসাবে বোঝানো হয়েছে।

ব্যক্তিটি তার একটি আঙুল উঁচিয়ে ধরে বলছে, ‘কি দুঃসাহস, ইজরায়েল বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ করছে।’ এবার সেই কাটুন নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি ওয়াশিংটন পোস্টের ওয়েবসাইটেও ক্ষোভ প্রকাশ করে হাজার পাঠক। তারা এটাকে ‘বর্ণবাদী’ ও প্যালেস্তানীয়দের ‘অমানুষ’ হিসেবে তুলে ধরার চেষ্টান করা হয়েছে বলে অভিহিত করেছেন। প্রসঙ্গত,গত ৭ অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর থেকে ইজরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে সংঘর্ষে ৪ হাজারের বেশি শিশুসহ গাজা উপত্যকায় ১০ হাজারেরও বেশি প্যালেস্তানীয় নিহত হয়েছে। এই তথ্য প্রকাশের পরই শুরু হয়েছে বিতর্ক। তবে এই কার্টুন নিয়ে এখনও পর্যন্ত কোন মন্তব্য করেনি ওয়াশিংটন পোস্ট।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা