হাতে হাত রেখে হল আলোচনা, মধ্যাহ্নভোজে কিম ও পুতিনকে কী খাওয়ালেন শি জিনপিং

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণ রক্ষার্থে বেজিং গিয়েছিলেন রুশ রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনসহ ২৬ দেশের রাষ্ট্রপ্রধান। এক বিশেষ কারণে তাঁদের চিন সফর। বুধবার ৩ সেপ্টেম্বর ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০তম বার্ষিকী। সেদিন বেজিংয়ে অনুষ্ঠিত হয় বিশাল সামরিক কুচকাওয়াজ। তাতে অংশ নেন শি জিনপিং, ভ্লাদিমির পুতিন ও কিম জং উন। তারপর সারা হয় মধ্যাহ্নভোজ।

কথায় আছে ঘ্রাণেন অর্ধভোজনম। তবে শি জিনপিং নিশ্চয় রাশিয়া ও উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধানদের শুধু খাবারের গন্ধ শুঁকিয়ে আপ্লুত হননি, বরং খাইয়েছেন পেট পুড়ে। হংকংয়ের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম ওয়েন ওয়েই পো’তে প্রকাশিত হয়েছে মধ্যাহ্নভোজের মেনু। তাতে দেখা যাচ্ছে অতিথিদের জন্য এদিন মধ্যাহ্নভোজে আয়োজন করা হয়েছিল মুরগির স্যুপ, রোস্টেড ল্যাম্ব চপস, কাঁকড়া ও লবস্টার ফ্রাই। একেবারে জিভে জল আনা খাবার দাবার আর কি!

এখানেই শেষ নয়। মেনুকার্ডের তালিকা আরও দীর্ঘ। পুতিন ও কিমের জন্য ছিল মাশরুম ও স্যামন মাছ ভাজা, ছিল ঝিনুকের স্যুপ। দুধরনের ওয়াইন পরিবেশন করা হয়েছিল। খাবার টেবিলে শোভাবর্ধন করছিল সায়রাহ (রেড ওয়াইন) এবং রিয়েলসিং (হোয়াইট ওয়াইন)। এই দুটি ওয়াইনই চিনের সর্বাধিক প্রসিদ্ধ ওয়াইন। সায়রাহ ও রিয়েলসিং প্রস্তুত করেছে ‘গ্রেট ওয়াল’  নামে এক নামি সংস্থা। শেশপাতে মিষ্টিমুখ না হলে কি চলে? তাই শেষে রাখা হয়েছিল পাই কেক এবং ম্যাঙ্গো মুজ কেক।

শি জিনপিং, ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনের জন্য এইবারের চিন্সফর হয়ে রইল নস্টালজিক। এই প্রথম একসঙ্গে সময় কাটালেন তিন দেশের তিন প্রধান। তিয়ানমেন স্কোয়ারে কিম এবং পুতিনের সঙ্গে রীতিমতো হাতে হাত মিলিয়ে গল্প করতে করতে রেড কার্পেটের উপর দিয়ে হেঁটে গেলেন শি জিনপিং।

এক কেজি ঢেঁড়স ৭,২০০ টাকা, দাম শুনে আক্কেল গুড়ুম খদ্দেরের

কাঁথিতে গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলর ও পুরকর্মীকে ডিম ছুড়লেন মহিলারা

সপ্তাহ জুড়ে ১৮ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে রুপো, সস্তা সোনাও, স্বস্তিতে গহনাপ্রেমীরা

ভারতীয় দলে ডাক পাওয়া নয়, স্বপ্নের মুহূর্ত কোনটা জানিয়ে দিলেন বৈভব

শুধু পুষ্টি নয়, চুল থেকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ডিম কেন এত উপকারী জানেন?

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও

শাড়ির স্তুপের আড়ালে লুকিয়েও শেষ রক্ষা হল না, গ্রেফতার তৃণমূল নেতা

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

কম সময়ে সুস্বাদু খাবার, বাড়িতেই বানান বার্ন্ট গার্লিক নুডলস

গরমে স্বস্তির চুমুক, ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো Tea

ফের উত্তপ্ত নানুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, মৃত ১