হাইতির প্রেসিডেন্ট মইসিকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন তাঁর স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : হাইতির শেষ প্রেসিডেন্ট জোভেনেস মইসি হত্যার পিছনে কলকাঠি নেড়েছিলেন খোদ প্রেসিডেন্টের স্ত্রী। তাঁর সঙ্গে হাত মিলিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ক্লাউডি জোসেফ। সম্প্রতি মইসি হত্যাকাণ্ড নিয়ে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এই ঘটনা গোটা বিশ্বকেই নাড়িয়ে দিয়েছে।

ইতিমধ্যে এই ঘটনায় জোভেনেস মইসির স্ত্রী মার্টিন মইসি, ক্লাউডি জোসেফ সহ ৫০ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক ওয়ালথার ওয়েসার ভলতেয়ার। বিচারকের সেই নথি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেই নথিতে জানা গিয়েছে, নিজে প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন মার্টিন মইসি। নিজে প্রেসিডেন্ট হওয়ার জন্যই প্রধানমন্ত্রী ক্লাউডি জোসেফের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন তিনি। গত সোমবার স্থানীয় সংবাদমাধ্যমে ১২২ পাতার একটি নথি ফাঁস হয়েছে। সেখানে এই সব বিষয়ে লেখা রয়েছে।

বিচারক জানিয়েছেন, মার্টিন মইসি তাঁর স্বামীর হত্যা প্রসঙ্গে যে বিবৃতি দিয়েছিলেন, তা ছিল অসংগতিপূর্ণ। তাঁর এই অসংগতিপূর্ণ বয়ানের কারণেই মার্টিনের সন্দেহ বাড়ে। পাশাপাশি হাইতির জাতীয় প্রাসাদের মহাসচিব লিওনেল ভালব্রুনের দেওয়া বিবৃতিতে মার্টিনের প্রতি সন্দেহের মাত্রা আরও বেড়ে যায়। ভালব্রুন অভিযোগ করেছিলেন, প্রেসিডেন্ট হত্যার দুদিন আগে প্রাসাদে এসেছিলেন মার্টিন। প্রায় পাঁচ ঘণ্টা ধরে প্রাসাদের কিছু জিনিস সরিয়েছিলেন তিনি। এই ধরনের কার্যকলাপ যে তিনি এমনি এমনি করেননি তা স্পষ্ট হয়। ভালব্রুনের অভিযোগ জানিয়েছিলেন, মার্টিনের সঙ্গে যখন তাঁর সাক্ষাৎ হয়, তখন মার্টিন তাঁকে বলেছিলেন, তাঁর স্বামী প্রেসিডেন্ট হিসাবে কিছুই করেননি। মিসেস মইসির পরিকল্পনার কথাও ফাঁস হয়ে গিয়েছে। সেথানে জানানো হয়েছে, প্রেসিডেন্ট মইসির হত্যার পর নির্বাচন না হওয়া পর্যন্ত দেশের নেতৃত্ব দেবেন ক্লাউডি জোসেফ। এরপর নির্বাচন হলেই প্রেসিডেন্ট পদে লড়বেন মিসেস মার্টিন।

উল্লেখ্য, ২০২১ সালের ৭ জুলাই হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্সে শোয়ার ঘরে ঢুকে হত্যা করা হয়েছিল প্রেসিডেন্ট জোভেনেল মইসিকে। এই ঘটনায় আহত হয়েছিলেন মিসেস মইসি। এরপর এই হত্যাকাণ্ড নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়। সেখানে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা