Loading live market data...
Loading active stocks...
Connecting...

জেল থেকে মুক্তি পেলেন উইকিলিক্‌‌সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের  জেল থেকে মুক্তি পেলেন  উইকিলিক্‌‌স-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। শর্তসাপেক্ষে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে । মঙ্গলবার জেল থেকে বের হয়েই গুপ্তচরবৃত্তি আইন লঙ্ঘনের কথা মার্কিন আদালতে গিয়ে স্বীকার করে নিয়েছেন জুলিয়ান।

ইতিমধ্যেই উইকিলিক্‌‌সের তরফে জানান হয়েছে, জেল থেকে মুক্তি পেয়ে বিমানে ব্রিটেন থেকে নিজের দেশ অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন অ্যাসাঞ্জ।  ২০০৬ সালে হুইসেল-ব্লোয়িং ওয়েবসাইট উইকিলিকস প্রতিষ্ঠা করেন তিনি । ২০১০ সালে তাঁর এই সংস্থা বিশ্বের বহু তথ্য ফাঁস করে দেয়। এরপর থেকেই আন্তর্জাতিক মহলে ব্যাপক সাড়া পড়ে যায়। সেই সময় মার্কিন সরকারের বহু গোপন বার্তাও ফাঁস করে দেওয়ায় চাপে পড়েন অ্যাসাঞ্জ।  এই  পরিস্থিতিতে  ২০১০ সালেই ধর্ষণ এবং যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। জুলিয়ান অ্যাসেঞ্জের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সুইডেন সরকার। শেষ পর্যন্ত তিনি  লন্ডন পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন। এরপর  আত্মরক্ষার জন্য ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত অ্যাসাঞ্জ ব্রিটেনের ইকুয়েডর দূতাবাসের রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। অবশেষে ইকুয়েডরে তাঁর নাগরিকত্বের মেয়াদ ফুরোলে, ২০১৯ সালে তাঁকে গ্রেফতার করে জেলে ভরে ব্রিটিশ পুলিশ। 

উল্লেখ্য, ২০১০ সালে প্রথম  মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের আফগানিস্তান এবং ইরাকে সেনা অভিযান সংক্রান্ত তথ্য সামনে আনে অ্যাসাঞ্জ। এরপর তাঁর বিরুদ্ধে প্রায় ১৮ টি মামলা দায়ের হয়। টানা ১৪ বছর ধরে আইনি  লড়াই চালানোর পর অবশেষে মুক্তি পেলেন জুলিয়ান অ্যাসেঞ্জ ।

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিতে চলেছেন তাপস রায়, কোন দিনকে বাছলেন?‌

শাহরুখ খানের ‘King’ সিনেমায় রণবীর সিংয়ের উপস্থিতি, সেট থেকেই ভাইরাল মুহূর্ত