ট্রাম্পকে পাত্তা না দিয়ে হরমুজ প্রণালি খুলতে ৩৫ দেশকে নিয়ে বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জোর ধাক্কা দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইরান যুদ্ধে আমেরিকাকে সহযোগিতা না করার কথা জানানোর পাশাপাশি হরমুজ প্রণালি খুলতে ৩৫ দেশের প্রতিনিধিকে নিয়ে সম্মেলন আয়োজনের কথা ঘোষণা করেছেন। উল্লেখ্য, গতকাল মঙ্গলবারই (৩১ মার্চ) মিত্র দেশগুলিকে নিজেদের তেল নিজেদের জোগাড় করে নেওয়ার ফরমান দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ‘ন্যাটো দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা ইরান যুদ্ধে সামিল হওয়া নিয়ে দোটানায় ভুগছেন। অনেকেই ভবিষ্যতের কথা ভেবে ট্রাম্পের ফাঁদে পা দিতে চাইছেন না।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিতে হামলা চালায় ইজরায়েল ও মার্কিন সেনা। পাল্টা মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। গত এক মাসের বেশি সময় ধরে দু’পক্ষের মধ্যে মহাযুদ্ধ চলছে। মার্কিন হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড (আইআরজিসি)। ফলে বিশ্বজুড়ে ব্যাপক জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। কেননা হরমুজ প্রণালি দিয়েই বিশ্বের ২০ শতাংশ জ্বালানি পৌঁছে যায় বিভিন্ন দেশে।

যুদ্ধ শুরুর পরেই হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। যদিও সেই হুমকিকে পাত্তাই দেয়নি ইসলামী বিপ্লবী গার্ড। তবে চিন-সহ বেশ কয়েকটি বন্ধু দেশের জাহাজকে ছাড় দিয়েছে। হরমুজ প্রণালি খুলতে মিত্র দেশগুলিকে যুদ্ধজাহাজ পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সেই আর্জিতেও ফ্রান্স, স্পেন সহ একাধিক দেশ সাড়া দেয়নি। এবার আমেরিকাকে একঘরে করে হরমুজ প্রণালি খুলতে উদ্যোগী হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ৩৫ দেশকে নিয়ে বিশেষ সম্মেলনের আয়োজন করছেন। কোন-কোন দেশকে ডাকা হচ্ছে, সে বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানাননি।

২০০ বছরের ঐতিহ্যে নতুন প্রাণ, কেশরগড়ের রথযাত্রা পেল রাজ্যের ৫ লক্ষ টাকার অনুদান

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা ভুলতে বিশেষ খেলায় মেতেছেন নেইমার

রেলের ১০০০ হেক্টরেরও বেশি জমি বেদখল,রেল বোর্ড দিল দখলদারির তথ্য

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

সিয়ার পর এবার উর্মিলার ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হবু স্বামী, গ্রেফতার ২

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান