বিয়ের দিনই চাকরি না থাকার দুঃসংবাদ পেলেন তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধি : বেসরকারি চাকরি যেন আবহাওয়ার মতো। কখন যে কেমন পরিস্থিতির সৃষ্টি হয়, হলফ করে কেউ বলতে পারেন না। এই চাকরি আছে তো এই নেই। অনিশ্চয়তা লেগেই রয়েছে। তবে জীবনের সবচেয়ে সুখকর মুহূর্তে যদি চাকরি না থাকার খবর জানতে পারেন, তাহলে কেমন হবে বলুন তো। এমনই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে সাইপ্রাসের এক তরুণীর সঙ্গে। বিয়ের অনুষ্ঠানের মধ্যেই চাকরি না থাকার বার্তা পেয়েছিলেন হোয়াটস অ্যাপে।

ইউটিউবে ‘দ্য বেন আসকিনস শো’-তে নিজের জীবনের সেই দুঃসময়ের কথা জানালেন সাইপ্রাসের এই তরুণী। ইউটিউবারকে ওই তরুণী জানান, তাঁর বস ও তাঁর সহকর্মীরা জানতেন সেদিন তাঁর বিয়ে। এরপর তিনি জানান, বস তাঁকে প্রথমে লিখে পাঠান, ‘আশা করি আপনার বিয়ের দিনটি ভালোই কেটেছে। এখনও আপনি একটা সুন্দর সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন।‘ এরপর বস ওই তরুণীকে জানান, ‘আমি আপনাকে জানাতে চেয়েছিলাম যে দুর্ভাগ্যবশত আপনাকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনার ব্যক্তিগত মেইলে বিস্তারিত জানানো হয়েছে। আমি সত্যিই দুঃখিত। আশা করছি, আপনি এগিয়ে যাবেন।‘

এরপরই নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তরুণী বলেন, ‘বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত থাকায় প্রথমে তার কাছে মোবাইল ফোন ছিল না। পরে আমার মনে হয়েছিল, অনেকেই হয়ত শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। সেই শুভেচ্ছাবার্তাগুলি একবার দেখি। সেটা দেখতে গিয়েই দেখি আমাকে আমার সংস্থার হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে ব্লক করে দেওয়া হয়েছে। এরপরই হোয়াটস অ্যাপে পাঠানো আমার বসের মেসেজ চোখে পড়ে।‘ কিন্তু কী কারণে চাকরিটি খোয়া গিয়েছিল ওই তরুণীর। সেটাও ইউটিউবারকে জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে তিনি জানান, মেইলে তাঁকে জানানো হয়েছে, তিনি ওই সংস্থায় যে পদে ছিলেন, সেই পদে থাকার জন্য প্রয়োজনীয় সক্ষমতা দেখাতে পারেননি ওই মহিলা। তাঁকে যে ছাঁটাই করা হবে, এমন কোনও ইঙ্গিতও আগে থেকে পাননি তিনি। পরে ওই তরুণী জানতে পারেন, তাঁর ছুটিতে যাওয়ার আগে একজনকে নিয়োগ করা হয়েছিল। যেদিন তিনি ছুটিতে গিয়েছিলেন, সেদিনই কাজ যোগ দিয়েছিলেন নতুন কর্মী।

হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে

ক্যানসার এড়াতে ডায়েট থেকে চিরতরে বাদ দিন ১০ খাবার, পরামর্শ বিশেষজ্ঞদের

সকালে ঘুম ভাঙতেই অ্যাসিডিটি? সমাধান লুকিয়ে ডিনারের সময়েই, জানালেন চিকিৎসকরা

ঘরে লাকি বাম্বু রাখছেন? মাটি না জল, কোন মাধ্যমে ফিরবে ভাগ্য?

শনির ঢাইয়া ও সাড়ে সাতির কোপে এই রাশিগুলি, আগামী ৬ মাস কেমন যাবে?

নির্জলা একাদশীতে নবপঞ্চম রাজযোগের সৃষ্টি, ভাগ্য উজ্জ্বল হবে ৪ রাশির জাতকদের

চার ঘন্টার ম্যাচে এমবাপের জোড়া গোলে ইরাককে ৩-০ তে হারাল ফ্রান্স

প্রেম, অর্থ ও কর্মক্ষেত্রে কী অপেক্ষা করছে? জানুন আজকের রাশিফল

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের