নতুন বছরেই জনবিস্ফোরণ, বিশ্বে জনসংখ্যা পৌঁছল ৮০৯ কোটিতে

Share:

নিজস্ব প্রতিনিধি : নতুন বছরকে স্বাগত জানাতে যখন ব্যস্ত বিশ্ববাসী তখন গবেষকদের হাতে উঠে এল বিস্ফোরক তথ্য। গোটা বিশ্বে দ্রুত বাড়ছে জনসংখ্যা। ইউএস সেনসাস ব্যুরোর অনুমান অনুযায়ী, ২০২৫ সালের নতুন বছরের প্রথম দিনে বিশ্ব জনসংখ্যা ৮.০৯ বিলিয়নে বা ৮০৯ কোটিতে পৌঁছেছে। জানুয়ারি ২০২৫-এ, প্রতি সেকেন্ডে গড়ে ৪.২টি শিশু জন্ম নেবে এবং ২.০টি মানুষের মৃত্যু হবে বলে আশঙ্কা গবেষকদের।

নতুন বছরের জনসংখ্যা ২০২৪ সালের তুলনায় ৭১ মিলিয়ন বেশি। যেখানে ২০২৪ সালে বিশ্ব জনসংখ্যা ০.৯% বেড়েছে, যদিও এই হার ২০২৩ সালের তুলনায় তা কিছুটা কম। সে বছর জনসংখ্যা বেড়েছিল ৭৫ মিলিয়ন।

এদিকে দিন দিন আমেরিকার জনসংখ্যা বাড়ছে। ২০২৪ সালে আমেরিকার জনসংখ্যা ২.৬ মিলিয়ন বেড়ে ২০২৫ সালের জানুয়ারিতে ৩০ কোটি ৪১ লক্ষে পৌঁছাবে। দেশটিতে প্রতি ৯ সেকেন্ডে একজন নতুন শিশুর জন্ম এবং প্রতি ৯.৪ সেকেন্ডে একজনের মৃত্যু ঘটবে বলে গবেষকদের প্রাথমিক অনুমান। এছাড়াও আন্তর্জাতিক অভিবাসনের কারণে প্রতি ২৩.২ সেকেন্ডে মার্কিন জনসংখ্যায় একজন নতুন সদস্য যোগ হবে। এই তিনটি উপাদান মিলিয়ে আমেরিকার জনসংখ্যা প্রতি ২১.২ সেকেন্ডে একজন করে বাড়বে।

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ইরান আলোচনা অনিশ্চিত, সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা

আইফোন প্রেমীদের দুঃসংবাদ শোনালেন অ্যাপল সিইও টিম কুক

৭,০০০mAh ব্যাটারি ও ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Reno15A

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত