ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনার আবহে আশার আলো দেখাচ্ছে নতুন কূটনৈতিক উদ্যগ। ইরান ও আমেরিকার মধ্যে চলমান সংঘাতের মাঝে সাময়িক যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ-অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। যা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা।

আমেরিকার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের সব সমুদ্র বন্দর এবং উপকূলীয় এলাকায় জাহাজ চলাচলের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধ সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে। তবে চুক্তির শর্ত যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো ওই অঞ্চলে মোতায়েন থাকবে। সেন্টকমের বক্তব্য অনুযায়ী, সমুদ্রপথে বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং চুক্তির শর্তাবলি মেনে চলা নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনী নজরদারি চালিয়ে যাবে। এদিকে হোয়াইট হাউসে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স জানান, অবরোধ শিথিল হওয়ার পরপরই হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবহন শুরু হয়েছে। পাশাপাশি একাধিক বাণিজ্যিক জাহাজকে নিরাপদে প্রণালি অতিক্রমের অনুমতিও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

অন্যদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, যুদ্ধকালীন সময়ে হরমুজ প্রণালীতে পুঁতে রাখা মাইনগুলো দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে আগামী ৬০ দিনের আলোচনাকালীন সময়ের জন্য প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে কোনও ধরনের ট্রানজিট ফি বা শুল্ক আদায় করা হবে না বলেও ঘোষণা করা হয়েছে। তবে নতুন নিয়ম অনুযায়ী, হরমুজ প্রণালি ব্যবহার করতে ইচ্ছুক জাহাজগুলোকে ইরানের একটি নির্দিষ্ট সরকারি সংস্থার কাছে আগাম ট্রানজিট আবেদন জমা দিতে হবে। উল্লেখ্য, ইরানকে কেন্দ্র করে সৃষ্ট সামরিক উত্তেজনার জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। ফলে আন্তর্জাতিক তেল বাজারে অস্থিরতা দেখা দেয় এবং বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তার আবহ তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে, বর্তমান যুদ্ধবিরতি ও আলোচনার উদ্যোগ আন্তর্জাতিক বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। তবে চুক্তির ভবিষ্যৎ এখনও পুরোপুরি নিশ্চিত নয়। এদিকে ইরানের সঙ্গে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করায় মার্কিন প্রশাসন দেশের অভ্যন্তরে রাজনৈতিক সমালোচনার মুখেও পড়েছে। বিরোধীদের একাংশের দাবি, যুদ্ধবিধ্বস্ত ইরানকে অর্থনৈতিক সহায়তার সুযোগ দেওয়া আমেরিকার পক্ষ থেকে বড় ধরনের ছাড়।

আইফোন প্রেমীদের দুঃসংবাদ শোনালেন অ্যাপল সিইও টিম কুক

৭,০০০mAh ব্যাটারি ও ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Reno15A

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস