আইফোন প্রেমীদের দুঃসংবাদ শোনালেন অ্যাপল সিইও টিম কুক

Share:

নিজস্ব প্রতিনিধি : বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রযুক্তি সংস্থা অ্যাপেলের আইফোন-সহ অন্যান্য পণ্যের দাম বাড়ছে। মেমোরি ও স্টোরেজ চিপের ক্রমবর্ধমান ব্যয় সামাল দিতে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী আধিকারিক টিম কুক। তাঁর ওই ঘোষণার পর প্রযুক্তি দুনিয়ায় শুরু হয়েছে নতুন আলোচনা। অনেক আইফোনপ্রেমীর কাছেই খবরটি হতাশার। পাশাপাশি দীর্ঘ ১৫ বছর নেতৃত্ব দেওয়ার পর সিইও পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন বর্তমান সিইও টিম কুক। অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর থেকে কুক আর প্রধান নির্বাহী আধিকারিক (সিইও)  হিসেবে দায়িত্ব পালন করবেন না। তাঁর পদে বসবেন সংস্থার দীর্ঘদিনের কর্মকর্তা এবং হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রধান জন টার্নাস। নির্বাহী কর্মকর্তা হিসেবে জন টার্নাস দায়িত্ব নেওয়ার আগেই টিম কুক নতুন আইফোনের বাড়তি দামের বিষয়ে গ্রাহকদের প্রস্তুত করছেন বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

২০১১ সালে সহ প্রতিষ্ঠাতা স্টিভ জবসের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন টিম কুক। তাঁর নেতৃত্বেই অ্যাপল শুধু আইফোন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রযুক্তি সংস্থাগুলির একটিতে পরিণত হয়। অ্যাপল মিউজিক, আইক্লাউড, অ্যাপ স্টোরসহ বিভিন্ন পরিষেবা ক্ষেত্র সম্প্রসারণ করে সংস্থার আয়ের নতুন পথ তৈরি করেন তিনি। বিশ্লেষকদের মতে, কুকের বিদায় অ্যাপলের জন্য একটি যুগের সমাপ্তি। তাঁর সময়ে সংস্থার বাজারমূল্য কয়েক গুণ বৃদ্ধি পেয়ে ৪ ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছে। একই সঙ্গে আইফোন, আইপ্যাড, ম্যাক এবং অ্যাপল ওয়াচের মতো পণ্যের বিশ্বব্যাপী জনপ্রিয়তাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

আগামী সেপ্টেম্বরে অ্যাপল তাদের প্রথম ফোল্ডিং আইফোন বাজারে আনতে পারে। একই সঙ্গে উন্মোচিত হতে পারে আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্স। টিম কুক জানিয়েছেন, ‘বিশেষ করে ডি র‍্যাম চিপের (এমন একধরনের মেমোরি, ডিভাইস চালু থাকা অবস্থায় যা দ্রুত ডেটা সংরক্ষণ ও ব্যবহারে সহায়তা করে) সরবরাহ সংকট অ্যাপলের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। উচ্চগতির মেমোরির বড় অংশ এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সার্ভারে ব্যবহৃত হচ্ছে।’

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, আইফোন ১৮ প্রো তৈরিতে মেমোরি ও স্টোরেজ যন্ত্রাংশের খরচ আগের মডেলের তুলনায় প্রায় ১৫০ ডলার পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোও মেমোরি চিপের বাজারে বড় ক্রেতা হয়ে উঠেছে। ফলে সরবরাহে চাপ তৈরি হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর প্রযুক্তির যুগে অ্যাপলের সামনে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় জন টার্নাস কী ধরনের কৌশল গ্রহণ করেন এবং ভবিষ্যতের আইফোনে কী পরিবর্তন আসে, সেটিই হবে আগামী দিনের সবচেয়ে বড় প্রশ্ন। নতুন সিইও জন টার্নাস অ্যাপলের প্রোডাক্ট ডিজাইন এবং হার্ডওয়্যার উন্নয়নের সঙ্গে দুই দশকেরও বেশি সময় ধরে যুক্ত। আইফোন, আইপ্যাড এবং ম্যাক সিরিজের উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে তাঁর নেতৃত্বে অ্যাপল কোন নতুন পথে এগোবে, সেদিকেই এখন নজর প্রযুক্তিপ্রেমীদের।

৭,০০০mAh ব্যাটারি ও ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Reno15A

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

আইফোন প্রেমীদের দুঃসংবাদ শোনালেন অ্যাপল সিইও টিম কুক

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস