বিমান দুর্ঘটনায় নিহত ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাশিয়ার মস্কোর উত্তরে একটি ব্যক্তিগত বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০ যাত্রী। সেই যাত্রী তালিকায় ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন ছিল বলেই জানা গিয়েছে। মস্কো থেকে  সেন্ট পিটার্সবার্গের যাচ্ছিল বিমানটি। ৭ জন যাত্রী ও ৩জন স্ক্রু সদস্য ছিল বিমানটিতে। টাভার অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রক বুধবার এ খবর জানিয়েছে।

গত বছরের ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান ঘোষণার পর থেকেই ভোলদিমির জেলেনস্কির সেনাদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছিল ভাড়াটে সেনা হিসেবে পরিচিত ওয়াগনার বাহিনী।  কিন্তু মস্কোর কাছ থেকে পর্যাপ্ত অস্ত্র মিলছে না বলে অভিযোগ তুলে চলতি বছরের ২৩ জুন প্রিগোজিন রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এমনকি ইউক্রেনে যুদ্ধক্ষেত্র ছেড়ে তারা রাশিয়ায় প্রবেশ করে সীমান্তবর্তী একটি সেনা ঘাঁটিও দখল করে নেয়। পরে অবশ্য বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থামায় ওয়াগনার। তার পর থেকেই ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়। 

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস নিউজ এজেন্সি জানিয়েছে, মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গের দিকে যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটির যাত্রী তালিকায় ইয়েভগেনি প্রিগোজিনের নামও ছিল। ইতিমধ্যে ধ্বংস হয়ে যাওয়া বিমানটির ৮ যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি